পুজোর এক সপ্তাহ আগে ‘ত্রাতা’ হয়ে পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বানভাসি মালদহে দুর্গতদের পাশে দাঁড়াতে ২৪২ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন শুভেন্দু।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মালদহে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ২৪ হাজার ৫৯৫ বাড়িগুলি মেরামতির জন্য পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৩৪০ পরিবারের জন্য ৯০ হাজার টাকা করে দেবে সরকার। সেইসঙ্গে পুজোর উপহার হিসেবে, ৫ হাজার পরিবারকে পোশাক, মশারি, খাদ্য সামগ্রী বিতরণের বন্দোবস্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ২১ সরকারি ত্রাণশিবির থেকে ৫ দিন অন্তর ত্রাণ বিলির বন্দোবস্ত।
কলকাতায় প্রাক্তন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ভোরবেলা মুখ ঢেকে এক ব্যক্তি বাড়ির সামনে এসে এলোপাতাড়ি বোতল ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় বাড়ির একাধিক কাচ ভেঙে যায়।
11:43 AM
রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে দায়ের এফআইআর
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ধুন্ধুমার। বুধবার বিক্ষোভ চলাকালীন পুলিশকর্মীর নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নতুন করে দায়ের হল এফআইআর।
11:40 AM
আজ মানিকচকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
বন্যা দুর্গতদের সরকারি সাহায্য দিতে এবার মালদহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মানিকচকে প্রশাসনিক সভা করবেন তিনি। মাঠের চারপাশে একাধিক কাউন্টারে ত্রাণের জিনিসপত্র রাখা হয়েছে। ভুতনীর বাসিন্দারা অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন।
11:39 AM
নানা পাটেকরের মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর
৭৫ বছর বয়সে প্রয়াত বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার গোয়ার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। সিনেমাজগতে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন বিশিষ্ট শিল্পীরা। শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
11:39 AM
নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। তাঁর এই আচমকা চলে যাওয়ায় শোকস্তব্ধ আপামর সিনেমাপ্রেমী। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করে এই কিংবদন্তি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি। নিজের পোস্টে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “কিংবদন্তি অভিনেতা শ্রী নানা পাটেকরজির আকস্মিক প্রয়াণের খবর শুনে দিনটা শুরু হওয়া চরম ধাক্কার। এটা একটা হৃদয়বিদারক অনুভূতি।” তিনি মনে করিয়ে দেন, নানা পাটেকর শুধুমাত্র কোনও সাধারণ অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ক্যামেরার সামনে শুধু সংলাপ বলাই নয়, নিজের প্রতিটি চরিত্রের মধ্যে দিয়ে সমাজের রূঢ় বাস্তবকে তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন।
11:38 AM
প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন
প্রয়াত কিংবন্তি অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার গোয়ায় তাঁর নিজের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক যুগের অবসান হল।