07:40 PM
LATEST
মোহনবাগানকে ৪-১-এ হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল-হলুদ ঝড়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে চূর্ণ করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির ইতিহাসে নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে রাখলেন এডমুণ্ড লালরিনডিকা। প্রথমার্ধেই হ্যাটট্রিক করলেন তিনি। ইস্টবেঙ্গলের অন্য গোলটি বিপিন সিংয়ের। মোহনবাগানের সবেধন গোল দিয়েছেন মনবীর সিং।
02:01 PM
কলেজ পরিচালন সমিতিতে বড় বদল, প্রশাসক সরিয়ে ফের জনপ্রতিনিধি
রাজ্যে পালাবদলের পর কলেজ পরিচালন ব্যবস্থায় বড় বদল আনল বিজেপি সরকার। গত মে মাসেই রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, স্কুল-কলেজের পরিচালন সমিতিতে কোনও রাজনৈতিক ছত্রছায়া থাকবে না। তার পরিবর্তে প্রশাসক দিয়ে কলেজ পরিচালনার ব্যবস্থা করা হয়।
শনিবার উচ্চশিক্ষা দপ্তরের তরফে সেই সিদ্ধান্তেই বদল আনা হল। দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসক ব্যবস্থা তুলে দিয়ে ফের কলেজ পরিচালন সমিতির দায়িত্বে আনা হল জনপ্রতিনিধিদের।
সূত্রের খবর, রাজ্যের মোট ২৪৭টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সভাপতি পদে মূলত বিধায়ক ও সাংসদদের মনোনয়ন দেওয়া হয়েছে। দপ্তরের তরফে সভাপতিদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম বোলপুর কলেজে। সেখানকার পরিচালন সমিতির সভাপতি হয়েছেন স্বয়ং রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতার গুরুত্বপূর্ণ কলেজগুলির দায়িত্বে রয়েছেন বিজেপির হেভিওয়েট বিধায়ক ও মন্ত্রীরা।
01:26 PM
জেন জ়ি মন বুঝতে এবং মোদীর ভাবমূর্তি ফেরাতে দেশ জুড়ে প্রচারে বিজেপি, ঘোষণা হলো টিম
দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ এবং জেন জ়ি আন্দোলনে কার্যত অস্বস্তিতে পড়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার এবং শাসকদল বিজেপি। অনেকের দাবি, তাতে প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তিতে দাগ লেগেছে। এই পরিস্থিতিতে জেন জ়ি মন বুঝতে এবং মোদীর ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রচার অভিযানের সিদ্ধান্ত নিল বিজেপি।
06:45 PM
ভবানীপুর হবে আদর্শ বিধানসভা, নিজের বিধানসভা ক্ষেত্রের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:36 PM
বেহালার বাড়িতে ফিরতেই ধরা পড়ে গেলেন নিউ মার্কেটের সেই হোটেলের মালিক! অগ্নিকাণ্ডের পর পালিয়ে গিয়েছিলেন ধানবাদে
বেহালা থেকে গ্রেফতার হলেন নিউ মার্কেটের সেই ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্র। মঙ্গলবার রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের গাড়িতে চেপে কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন। তার পরে ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। সূত্রের খবর, শনিবারই বেহালার ডায়মন্ড হারবারের বাড়িতে ফিরেছেন বীরেশ্বর। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
06:32 PM
‘যাদবপুরের ভিতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ছাত্র সংঘর্ষের পর হুঙ্কার শুভেন্দুর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ গত তিনদিন ধরে সংবাদ শিরোনামে। গেরুয়াপন্থী ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে অশান্তি, প্রতিবাদ মিছিল ঘিরে বেশ উত্তপ্ত দেশের এই নামী শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এই চর্চাকে আরও উসকে দিয়েছে। এনিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরে এক অনুষ্ঠানে অশান্তি ছড়ানো পড়ুয়াদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘যাদবপুরের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। এরাজ্যে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে।”
06:17 PM
প্রধানমন্ত্রীর জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে 'অন্নপূর্ণা দিবস' পালনের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
03:49 PM
পাহাড় সমস্যা সমাধানে ‘শাহী নকশা’, গঠিত নয়া কমিটি, মাথায় বিএসএফের প্রাক্তন ডিজি
পাহাড়ের উন্নয়ন ও সমস্যার সমাধানে অমিত শাহের সঙ্গে বিমল গুরুং, রোশন গিরিদের দীর্ঘ সময় বৈঠক। দার্জিলিংয়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটনে কীভাবে পদক্ষেপ হবে? গোর্খাল্যান্ড ইস্যু আগামী দিনে কী হবে? সেই চর্চা দীর্ঘদিন ধরে চলছে। রাজ্যে পালাবদলের পর এই প্রথম দার্জিলিংয়ে ত্রিপাক্ষিক বৈঠক হল। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে ‘শাহী নকশা’ তৈরি হল। গঠিত হল স্থায়ী কমিটিও।
03:44 PM
যাদবপুর কাণ্ডে কি জড়িত প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য! সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তের দাবি শিক্ষকদের একাংশের
ভিতর থেকে কি প্ররোচনা দিয়েই বহিরাগতদের ঢোকানো হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? ৪ নম্বর গেটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ থেকে তেমনই সন্দেহ করছেন শিক্ষকদের একাংশ। গোটা ঘটনায় গণিতের অধ্যাপক তথা প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ জানাতে পারেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
02:57 PM
‘আমাদের একটু সময় দিন’, অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বললেন অগ্নিমিত্রা?
অন্নপূর্ণা যোজনায় অনেকেই টাকা পাননি বলে অভিযোগ। একাধিক জেলা থেকে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে অগ্নিমিত্রা পালের দাবি, ১.৪ কোটি মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বক্তব্য, যাঁরা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু এখনও পাননি, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে, ‘আমরা আমাদের মহিলাদের টাকা দিতে চাই। আমাদের একটু সময় দিন।’
02:38 PM
বাংলার রাজনীতিতে এবার নতুন দল? NCPI নয়, এবার কাকলির নেতৃত্বে জন্ম নিচ্ছে বহুজন NCPI?
'বহুজন NCPI' (Bahujan NCPI) কোনো নতুন রাজনৈতিক দল নয়, বরং এটি তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে গঠিত বর্তমান NCPI দলেরই একটি সামাজিক বা জনকল্যাণমূলক শাখা (উইং)। সম্প্রতি বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে এই জল্পনা তৈরি হয়েছে।
12:26 PM
সরকারি নির্মাণ হচ্ছে না ব্যবহার মেমারি হাসপাতালে গিয়ে কতৃপক্ষকে ধমকি স্বাস্থ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি পরিকাঠামো অব্যবহৃত পড়ে থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া ধমক দিয়েছেন।
12:18 PM
পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান! অমিত শাহের সঙ্গে বৈঠকে বিমল গুরুংরা
Amit Shah বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, এবং জিএনএলএফ ও অন্যান্য পাহাড়ের নেতাদের সঙ্গে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
12:14 PM
শিলিগুড়িতে অমিত শাহের সঙ্গে বৈঠক বিমল গুরুংদের, রয়েছেন সাংসদ রাজু বিস্তা-সহ পাহাড়ের বিজেপি নেতৃত্ব
পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুঙের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে শিলিগুড়ির কাছে সুকনায় একটি রিসর্টে বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং পাহাড়ের বিজেপি বিধায়কেরা। বিমলের দলের রোশন গিরি, জিএনএলএফ সুপ্রিমো তথা সুভাষ ঘিসিঙের পুত্র মন ঘিসিংও এই বৈঠকে যোগ দিয়েছেন। মূলত ত্রিস্তরীয় এই বৈঠককে পাহাড়ের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
11:55 AM
শোকজের নোটিশে মেলেনি উত্তর, নিউমার্কেটে ২৫টি হোটেল বন্ধের নির্দেশ
কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওই এলাকার একাধিক হোটেল ও গেস্ট হাউস বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। কলকাতা পুরসভা (KMC), দমকল বিভাগ এবং কলকাতা পুলিশের যৌথ দল এই অভিযান চালাচ্ছে।
11:47 AM
জাস্টিস ফর আরজি কর বর্ধমানে দেওয়াল মুছতে বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আর জি করের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। ঘটনার প্রতিবাদে গান বেঁধেছিলেন গায়ক অরিজিত সিং। আন্দোলন আছড়ে পড়েছিল কলকাতার রাস্তায়। নাগরিক সমাজ থেকে চিকিৎসকরা, সকলেই ঘটনায় গর্জে উঠেছিলেন। কলকাতা পুলিশের তৎকালীন নগরপালকে প্রতীকী শিরদাঁড়া উপহারও দিয়েছিলেন চিকিৎসক পড়ুয়ারা। আর এবার সেই প্রতিবাদের স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর।
11:40 AM
যাদবপুর কান্ড নিয়ে ক্ষুব্ধ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি একে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে জানান, এই ধরনের ঘটনা রাজ্যের এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিশেষ করে নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক ও এমব্লেম যেভাবে অসম্মান করা হয়েছে, তাতে তিনি তীব্র কষ্ট পেয়েছেন বলে উল্লেখ করেন।
11:33 AM
যাদবপুর কোনও বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটা বদলাতে হবে: দিলীপ ঘোষ
যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনও বিচ্ছিন্ন দ্বীপ নয় এবং সেখানকার পরিস্থিতি বদলাতে হবে—এই মন্তব্যটি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী দিলীপ ঘোষ। ২০২৬ সালের আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থী ছাত্র সংগঠন এবং আরএসএস-অনুগামী এবিভিপি (ABVP)-র মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই হিংসাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তিনি সংবাদমাধ্যমের সামনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
11:21 AM
লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূল অভ্যাস খারাপ করে দিয়েছে: দিলীপ ঘোষ
তৃণমূল কংগ্রেসের জমানায় যে ভাবে মুড়ি-মুড়কির মতো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এটা বুঝতে হবে, যাঁরা উপযুক্ত, শুধু তাঁরাই টাকা পাবেন। বাকিরা নন। অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ক্ষোভ-বিক্ষোভ দানা বাঁধছে, সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।