Calcutta Television Network

LIVE UPDATES
06:27 PM LATEST
ভুয়ো নথিতে ভারতীয় সিম কার্ড তুলে পাকিস্তানে পাচার
১৪ অগাস্ট বেঙ্গল STF-র জালে ৩ কোচবিহারের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার ২ সাহেবগঞ্জ থেকে গ্রেফতার রশিদুল, নাসিরুদ্দিন উত্তর দিনাজপুর থেকে শফিকুলকে গ্রেফতার করে ভুয়ো নথিতে ভারতীয় সিম কার্ড তুলে পাকিস্তানে পাচার বাংলাদেশ হয়ে পাকিস্তান, নেপালে সিম পাচারে অভিযোগ ধৃতদের বিরুদ্ধে জাল নোট কারবারের যোগ রয়েছে: সূত্র পাক হ্যান্ডলাররা এই সিম ব্যবহার করে হানিট্রাপ সহ গোপন তথ্য সংগ্রহের নেটওয়ার্ক চালাত বলে STF সূত্রে খবর রানা রউফ ও এজাজ সম্পর্কে তথ্য সংগ্রের কাজ করছে NIA
05:00 PM
বাংলার পর এবার বেঙ্গালুরু, নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বাংলার যুবক
বাংলার পর এবার বেঙ্গালুরু নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বাংলার যুবক সীমান্তবর্তী বাদুড়িয়ার যুবককে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিস ধৃতের মোবাইলে মেলে নিষিদ্ধ লেনদেনের তথ্য তলব করা হয়েছে ধৃতের পরিবারের সদস্যদের
04:56 PM
তৃণমূলের হাতছাড়া পঞ্চায়েত, ছিনিয়ে নিল বিজেপি বাঁকুড়ায় আরও একটি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দখলে
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রাজনৈতিক পটপরিবর্তনে অনাস্থা ও তলবি সভার মাধ্যমে একের পর এক গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ হারিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তা দখল নিয়েছে বিজেপি। দলবদল ও স্থানীয় অসন্তোষকে কেন্দ্র করে বাঁকুড়া-১ ব্লকের বিকনা সহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি।
04:54 PM
'দেশের যুবরা নিজের বাড়ির তথ্য সঠিকভাবে দিন' স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে বললেন প্রধানমন্ত্রী
'আজ একটা কাজের জন্য সাহায্য করতে হবে' 'যুব সমাজের কাছে আবেদন প্রধানমন্ত্রীর' 'আপনারাই এর নেতৃত্ব দিন' 'আপনাদের এক থেকে দুই ঘণ্টা দেশকে শক্তি যোগাবে' 'দেশে এখন জনগণনার কাজ হচ্ছে' 'জনগণনার ফলাফলের ওপরই নির্ভর করছে দেশের এগিয়ে যাওয়া' 'দেশের যুবরা নিজের বাড়ির তথ্য সঠিকভাবে দিন' স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে বললেন প্রধানমন্ত্রী
04:45 PM
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ডিজিটাল এনুমারেশন শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বাকি এখনও। তার আগে ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই তালিকায় রয়েছে জাত, কোভিড টিকাকরণ কেন্দ্র পর্যন্ত। জানাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যাও। ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় জনগণনা শুরু হচ্ছে। তার আগে ওই ৪০ টি প্রশ্ন সহকারে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র।
04:27 PM
চায়ের দোকানের আড়ালে মদের ব্যবসা, মহিলাদের অভিযানে নেশা থেকে স্বাধীন হল এলাকা
চা দোকানের আড়ালে চলছিলো মদ বিক্রির ব্যবসা। বাবার বলেও কোনো কাজ না হওয়ায় স্বাধীনতা দিবসের দিন মহিলারা দলবদ্ধ ভাবে অভিযান চালিয়ে উদ্ধার করে দেশি,বিলেতি মদ। ঘটনাটি ঘটেছে মহিষাদলের বাঁশপুলে। এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ। জানাগিয়েছে মহিষাদলের বাঁশপুল এলাকায় বুদ্ধদেব রায় নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকানের আড়ালে মদ বিক্রির ব্যবসা চলতো। কিছুটা দূরেই রয়েছে নাটশাল হাই স্কুল। স্কুলের অদূরে দিনের পর দিন গোপনে মদ বিক্রি করায় এলাকার মূলত মহিলারা খুব্ধ হয়ে অভিযান চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
04:23 PM
খাড়্গে, সনিয়ার‌ নিষেধ! স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম নিয়ে চূড়ান্ত নাটক কংগ্রেস দফতরে
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সদর দফতরে ‘বন্দে মাতরম’ গান চলাকালীন সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের কিছু হাতের ইশারাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি এই ঘটনাকে জাতীয় সংগীতের প্রতি চরম অবমাননা বলে দাবি করেছে, অন্যদিকে কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে
03:49 PM
'বিকশিত ভারতে দেশের যুব সমাজের বড় ভূমিকা রয়েছে' দেশের নওজওয়ানদের স্বপ্নকে নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
03:40 PM
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?
স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। সুর চড়িয়েছে বিজেপিও। তবে এই অভিযোগ খণ্ডন করেছে হাত শিবির।
03:27 PM
৭.৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! পর পর আফটারশক, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, মৃত অন্তত ৩৮
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে দেশটির ফ্লোরেস এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। এর পরেও বেশ কয়েক বার ‘আফটারশক’-এ (ভূমিকম্প পরবর্তী কম্পন) কেঁপেছে ইন্দোনেশিয়ার মাটি। বেশ কয়েকটি বাড়ি কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে। দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থা এখনও পর্যন্ত সরকারি ভাবে ৩৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ স্পষ্ট নয়।
03:14 PM
ঋত শিবিরের নেতাদের ‘পাশে’ কুণাল? নব্য তৃণমূলের দলীয় কার্যালয়ে মমতার বিশ্বস্ত সঙ্গী! তারপর কী হল?
বাংলার রাজনীতি বরাবর ঘটনা বহুল। এবার স্বাধীনতা দিবসের দিনেও সেই ছবি ধরা পড়ল। নব্য তৃণমূলের মেট্রোপলিটনে বর্তমান যে দলীয় কার্যালয় রয়েছে সেখানেই পৌঁছে যান কুণাল ঘোষ। কালীঘাট তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতা জেলা সভাপতি আবার বেলেঘাটার বিধায়ক। তাঁর বিধানসভা এলাকার মধ্যেই পড়ে এই মেট্রোপলিটন দলীয় কার্যালয়। একটা সময় যা তৃণমূল কংগ্রেসের ছিল। রাজনৈতিক পালাবদলের পরে যা নিয়ে তৃণমূলের অভ্যন্তরেই তরজা শুরু হয়।
02:16 PM
১৬ অগস্ট শেষ নয়, গ্রাহকদের কথা ভেবে বাড়ানো হল LPG সিলিন্ডারে e-KYC-র ডেডলাইন
এলপিজি গ্রাহকদের চিন্তা কমল একটু। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পেতে ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আগামিকাল, ১৬ অগস্ট শেষ তারিখ ছিল ই-কেওয়াইসি আপডেট করার। তবে এখনও অনেকেরই ই-কেওয়াইসি করা হয়নি। এদিকে ডেডলাইন তো প্রায় শেষ! গ্রাহকদের কথা ভেবেই বাড়ানো হল ই-কেওয়াইসির ডেডলাইন।
02:16 PM
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
একসময় বিশ্বমঞ্চে ভারতের অর্থনীতি ছিল ‘ভঙ্গুর পাঁচ’-এর তালিকায়। আজ সেই ভারতই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে। শনিবার স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে দেশের অর্থনীতির বদলের এই ছবিই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ফ্র্যাজাইল ৫’-এর প্রসঙ্গ টেনে তিনি নিশানা করলেন কংগ্রেসকে। পাশাপাশি, প্রধানমন্ত্রী জানান, গত ১২ বছরে ভারত বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে।
01:56 PM
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ক্ষুদিরাম বসুর মাটি, ধুতি পাঞ্জাবি পড়ে স্বাধীনতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
রেড রোডে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বাসিন্দাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। আমি শুধু একটা কথাই বলব। ২০৪৭-এ বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে, যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব: মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা। ক্ষুদিরাম বসুর মাটি। মাতঙ্গিনী হাজরার মতো বীরাঙ্গনারা স্বাধীনতার লড়াই এগিয়ে নিয়ে গিয়েছে: মুখ্যমন্ত্রী।
01:51 PM
‘অস্ত্রধারী মাওবাদী শেষ’, ‘দিমাগি নক্সাল’দের চিহ্নিত করতে বললেন প্রধানমন্ত্রী মোদী
২০১৪-তে ক্ষমতায় আসার পরই দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার শপথ নিয়েছিল মোদী সরকার। আজ প্রায় ১২ বছর পর সেই কাজ সম্ভব হয়েছে বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে তাতেই নিশ্চিন্ত না হয়ে, এবার ‘দিমাগি নক্সাল’ অর্থাৎ মাওবাদী চিন্তাভাবনার লোকদের চিহ্নিত করার কথা বললেন প্রধানমন্ত্রী। শনিবার ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লা থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে বার্তা দেন তিনি। সেই সঙ্গে উল্লেখ করেন, কিছু মানুষ দেশের উন্নয়নের গতিরোধ করতে তৎপর।
01:47 PM
স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সব ঠিক ছিল। কথা ছিল ৮০ তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বাধ সাধল আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে যেতে পারছেন না তিনি। এই নিয়ে দুঃখপ্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি জানান, এবার আসতে না পারলেও খুব শীঘ্রই গোসাবায় আসবেন মুখ্যমন্ত্রী।
01:17 PM
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় তিনি জানালেন, ‘‘আজকের ভারত নতুন স্বপ্ন দেখছে। বড় স্বপ্ন দেখার সময় এসেছে। গত ১২ বছরে দেশের কোটি কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলেছি।” এই মুহূর্তে যুদ্ধে জর্জরিত গোটা বিশ্বই। পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! সেই সময়ে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
01:17 PM
‘যুবসমাজই দেশের চালিকাশক্তি’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে বার্তা দ্রৌপদী মুর্মুর
৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ-বিদেশে থাকা সমস্ত ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। তবে, ইতিহাসে এই প্রথম রাষ্ট্রপতির ভাষণের আগে বেজে ওঠে ‘বন্দে মাতরম’। তারপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। এদিন রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে দেশভাগের ক্ষত, দেশের শিক্ষা, স্বাস্থ্য থেকে নারী ও যুবসমাজের ভূমিকা। স্বাধীনতার প্রকৃত অর্থ কী, তাও মনে করিয়ে দেন রাষ্ট্রপতি।
01:02 PM
ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার? স্বাধীনতা দিবসেই পাক চর সন্দেহে বাংলা থেকে গ্রেফতার ৩
স্বাধীনতা দিবসে এসটিএফ-এর (STF) বড়সড় সাফল্য। পাক চর সন্দেহে ফের বাংলা থেকে গ্রেফতার তিনজন। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগেই পাক চর সন্দেহে হাবরা থেকে গ্রেফতার করা হয়েছিল রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে। এবার স্বাধীনতা দিবসের দিনই এসটিএফ-এর জালে আরও তিন পাক গুপ্তচর।
12:55 PM
আগামী ৬-৭ বছরে ভারত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করবে : স্বাধীনতা দিবসে বার্তা মোদীর
পারমাণবিক বিদ্যুৎ: ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য আগামী ৬-৭ বছরের মধ্যে ৫টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর চালু করা হবে।
12:52 PM
লালকেল্লা থেকে দেশের প্রগতির বার্তা! স্বাধীনতা দিবসে সেমিকন্ডাক্টর নিয়ে বিরাট ঘোষণা মোদীর
সেমিকন্ডাক্টর কারখানা: আগামী ১-২ বছরের মধ্যে দেশের ৭-৮টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা চালু করার লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
12:52 PM
এবার শত্রুরা হবে ঘায়েল, দেশের নিরাপত্তার নতুন প্রশিক্ষণ ও আধুনিক ব্যবস্থার ঘোষণা মোদীর
সিভিল ডিফেন্সে পরিবর্তন: দেশের নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় আরও ভালো প্রশিক্ষণ ও আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে।
12:43 PM
টার্গেট ২০৩৬-এ অলিম্পিকের লড়াই! স্বাধীনতা দিবসে বিরাট ঘোষণা মোদীর
প্রতিভার খোঁজ: ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে দেশজুড়ে অভিযান চালানো হবে। ২০৩৬ সালের অলিম্পিকের লক্ষ্য নিয়েই এই প্রতিভার খোঁজ করা হবে।
12:28 PM
AI ট্রেনিং থেকে শুরু করে সেমিকন্ডাক্টর কারখানা, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠান থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। দেশজুড়ে যে উন্নয়ন যজ্ঞ চলছে, তাতে গতি আনতে একাধিক মিশনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে তিনি দেশকে আরও উন্নত করার, যুবশক্তির বিকাশ ঘটানোর জন্য বিরাট উদ্যোগের ঘোষণা করেন।
12:17 PM
'বিকশিত ভারত তখনই হবে, যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে', বার্তা মুখ্যমন্ত্রীর
২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন ফেরি করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই স্বপ্নপূরণ তখনই সম্ভব হবে, যখন ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ে তোলা যাবে। শনিবার রেড রোডে দেশের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক সংকীর্ণতাকে দূরে সরিয়ে রেখে সকলকে এই কর্মকাণ্ডে যোগদানের আহ্বান করেন তিনি। রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা পশ্চিমবঙ্গকে ভারতসেরা করে তুলি।’
12:02 PM
ঋত শিবিরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হঠাৎ হাজির কুনাল ঘোষ
11:52 AM
বন্দে মাতরম চিরকাল চিরদিন আক্রান্ত হয়েছে
মুরলিধর লেনে ৮০তম স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন বিজেপির রাজ্য সভাপতির , বন্দে মাতরম চিরকাল চিরদিন আক্রান্ত হয়েছে, বন্দে মাতরম খণ্ডিত করার পক্ষে ছিলেন না নেতাজি, বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
11:44 AM
'সরকারের কাছে টাকা ছিল না',প্রতিক্রিয়া মন্ত্রী দিলীপ ঘোষের
'আমরা ১৬ তারিখ দিনটিকে ১০০ দিন পূর্তি উপলক্ষে উদযাপন করব', 'সব কাজের হিসেব হবে, কতটা হল, কী হল', 'সরকার সিদ্ধান্ত নিচ্ছে, যা যা বাধা ছিল সরাচ্ছে' 'যা কাজ হচ্ছে তার ফল পেতে সময় লাগবে', এক বছর তো গর্ত বোঝাতে লাগবে', 'সরকারের কাছে টাকা ছিল না', 'পঞ্চায়েতে কাজ করে টাকা পাননি ঠিকেদাররা' প্রতিক্রিয়া মন্ত্রী দিলীপ ঘোষের
11:38 AM
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, বিস্ফোরক সাংসদ রচনা
রচনা যেখানে যেন বিতর্ক সেখানে। ফের দলের বিরুদ্ধে মুখ খুলে বোমা পাঠালেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যদি পালাবদল না হলো তাহলে তিনি কোন দলে থাকতেন সেই বিষয়েও এদিন স্পষ্ট বার্তা দেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল। তিনি কাজ করতে পারছিলেন না বলেও বিস্ফোরক মন্তব্য করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারতমাতা পুজোয় যোগ দিতে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি।
11:33 AM
রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
11:23 AM
লাল কেল্লায় বন্দেমাতরম ইতিহাস, জেন জির উদ্দেশ্যে বার্তা, দেশপ্রেমের ভাষণ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
আজ দেশের ৮০তম স্বাধীনতা দিবস, স্বাধীনতার গৌরব উদযাপনে সেজে উঠেছে গোটা দেশ, দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহিদদের আত্মত্যাগ স্মরণে শ্রদ্ধা দেশবাসীর, রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লালকেল্লায় ধ্বনিত হল আনন্দলোকে মঙ্গলালোকে, লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর, লালকেল্লার অনুষ্ঠানে প্রথমবার বন্দেমাতারম, দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস পালন, তেরঙ্গার রঙে সেজেছে শহর থেকে গ্রাম, উৎসবের আমেজ দেশজুড়ে, দেশের ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথে আজকের দিন।