তারেক ভাই সম্বোধনে অভিনন্দন মমতারও। পশ্চিমবঙ্গের সঙ্গে সুসম্পর্ক বজায়ে বার্তা মুখ্যমন্ত্রীর
বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ১টি, গণসংহতি আন্দোলন ১টি, গণঅধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।
২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
বাংলাদেশে ভোটগণনায় ম্যাজিক ফিগার পার BNP-র, ২য় জামাত জোট। ২১২ আসনে এগিয়ে বা জয়ী বিএনপি। ৭২ আসন জামাত। ফলাফল যাই-ই হোক, মাথা পেতে নেব জানালেন জামাত প্রধান শফিকুর রহমান।
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’
বাংলাদেশের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছে বিএনপি। গণনায় এমন ইঙ্গিত স্পষ্ট হতেই শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে 'আন্তরিক অভিনন্দন' জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কয়েকটি আসনে বেসরকারি সূত্রের ফলাফল অনুযায়ী- তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন।
২৯৯ টি আসনের সংসদে জাদুসংখ্যা পেরিয়েছে খালেদা জিয়ার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে। আর বেসরকারি ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন তারেক।
কুমিল্লা-৪ আসনে জয়ী জাতীয় নারগিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লা। ১ লক্ষ ৪৬ হাজার ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। তবে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বয়রট করেছেন।
বিএনপি সভাপতি তথা প্রার্থী তারেক রহমান এগিয়ে ঢাকা-১৭ কেন্দ্রে। তারপরেই জামাতের প্রার্থী খলিদুজ্জামান। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে এগিয়ে রয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। তবে জোর টক্কর দিচ্ছেন বিএনপি প্রার্থী শপিকুল ইসলাম খান। জামাতের আমির বলছেন, "শীঘ্রই সুখবর আসছে।"
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে—সেটাই আমরা আশা করি।’
ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। ২৯৯ আসনে ফলের অপেক্ষা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
কুমিল্লায় ককটেল বিস্ফোরণ। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন হামলা।
"সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে ভোট না হলে ফলাফল মানব না। মানুষকে শান্তিপূর্ণ ভাবে ব্যালটে মত প্রকাশ করতে দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী, আমাদেরই জয় হবে।" ভোট চলাকালীন বিএনপি সভাপতি তারেক রহমানের হুঁশিয়ারি।
ভোটের বাংলাদেশে আক্রান্ত সাংবাদিক। জানা গিয়েছে, নোয়াখালির হাতিয়া উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক মিরাজ উদ্দিন। তাঁর উপর দা দিয়ে আঘাত হানে দুষ্কৃতীরা।
পুলিস সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষ থেকে দেশের ভোটচিত্র পর্যবেক্ষণ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিসের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে টহলে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল।
ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান। আজ সকাল তাঁরা দুজনই ভোট দেন ঢাকার গুলশান মডেল স্কুল কেন্দ্রে। এই আসনে তারেক রহমান নিজেই বিএনপির প্রার্থী।
নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। ঢাকা, সিলেটে খুব কম ভোটের হার। দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও সিলেটে ভোট পড়েছে মাত্র ২০ শতাংশ।
সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ এনেছে বিএনপি। জামাতে ইসলামির নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট প্রদান এবং হিন্দু ভোটারদের হুমকি দেওয়াসহ মোট ১২৭টি অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু এক ভোটারের। তাঁর নাম মহম্মদ মনু মিয়া (৫৭)। বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসিনা গড়ের পর মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর ককটেল বিস্ফোরণ। ১০-১২ টি ককটেল বিস্ফোরণ হয় বলে সূত্রের খবর। জাতীয় নাগরিক পার্টি ও বিএনপি সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘাত।
রাজধানী ঢাকার পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য নিয়ে দেখা গেছে, প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ৬ থেকে ১৩ শতাংশ। ঢাকা ৬,১২, ১৩,১৪ ও ১৫ এই পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য এটি।
ভোটে রক্ত ঝরল বাংলাদেশে। জানা গিয়েছে, খুলনায় জামাত সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। যদিও দায় এড়িয়ে ঘটনার সঙ্গে যোগ নেই বলে জানিয়েছে জামাত।
গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামির প্রধান শফিকুর রহমানও।
দেশ গণতন্ত্র ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এহেন মন্তব্য করেন।
বুধবার রাত থেকেই নাকি একাধিক বুথ দখল করেছে জামাত-ই-ইসলামির সমর্থকরা। চলছে দেদার ছাপ্পা। এই মর্মে 'প্রমাণ' দিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন।
বাংলাদেশের কুর্সিতে বসার দৌড়ে এখন প্রধান প্রতিদ্বন্ধী মূলত দু’জন। ঘটনাচক্রে, দু'জনেই রহমান। প্রথম জন, সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা প্রাক্তন শাসকদল বিএনপি প্রধান তারেক রহমান। দ্বিতীয় জন মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ইসলামি সংগঠন জামাতে ইসলামীর (বাংলাদেশে যা 'জামাত' নামে পরিচিত) আমির শফিকুর রহমান।
বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ, বৃহস্পতিবার ২৯৯টি আসনে নির্বাচন শুরু হয়েছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে জুলাই সনদ নিয়েও গণভোট। তবে এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি হাসিনার আওয়ামী লীগ। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেই বাংলাদেশে নির্বাচন শুরু হয়েছে। ফলে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোন বাক্সে পড়বে, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা।