ধর্মতলায় ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর অনুরোধে ধরনা মঞ্চে 'পথে আবার নামো সাথী' গানটি গান কবীর সুমন। সেই সঙ্গেই বলেন, 'আমি মনেপ্রাণে তৃণমূল মোটেও নই। আমার একাধিক অভিযোগ আছে। কিন্তু এত দিন এতটা সাফল্যের সঙ্গে এত দায়িত্ব পালন করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানচন্দ্র রায়ের পরেই... একবার কলকাতারা রাস্তাঘাট দেখুন। আগে কী ছিল?'
মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে উপস্থিত হয়েছেন কবীর সুমন, শঙ্খ ঘোষের মত বিদ্বজনেরা। তাঁদের দেখে মমতা বলেন, 'ওঁরা কষ্ট করে এসেছেন। কবীর সুমন, জয়দা যে এত কষ্ট করে এসেছেন, আমার ওঁদের দেখে নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলনের কথা মনে পড়ছে। তখনও ওঁরা ছিলেন।'
ধর্মতলায় ধর্না চলবে। মঞ্চ থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ভোটারদের অধিকার রক্ষার লড়াইয়ে মেট্রো চ্যানেলে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি এবং তৃণমূলের রাজ্যসভার মনোনীত প্রার্থী রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী।
মুখ্য়মন্ত্রীর ধরনা মঞ্চে কবীর সুমন, শঙ্খ ঘোষ একসঙ্গে।
মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চকে সামনে রেখে BLO-অধিকার মঞ্চের মিছিল।
এদিন মঞ্চ থেকে মমতা বলেন, 'প্রচুর মানুষ আসবেন। যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব। SIR-এর কারণে মৃত্যু হয়েছে এমন আট পরিবার, যারা দিল্লি গিয়েছিল, তারাও এখানে বসবে।' মেজাজ হারিয়ে মমতার সংযোজন, 'নির্লজ্জ, বেহায়া বিজেপি পার্টি এবং তাদের দালাস নির্বাচন কমিশন।'
SIR ইস্যুকে কেন্দ্র করে প্রথম থেকেই সংঘাত সপ্তমে রাজ্য ও কমিশনের। সম্প্রতি কমিশের বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ তুলে সুপ্রিম দ্বারস্থ হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। এরপর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হলে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বলে প্রকাশ করে কমিশন। যাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা শুরু হয় রাজ্যে।
এদিন ধর্মতলায় মঞ্চে পৌঁছেই নির্বাচন ও কমিশনকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন।' তাঁর আরও সংযোজন, 'দেখুন এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভাল ভাবে বেঁচে আছেন। আমি তাঁদের দীর্ঘায়ু কামনা করি।'
SIR-প্রক্রিয়ায় ভোটাদের ন্যায্য অধিকারের দাবিতে এই ধরনা কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। কিছুক্ষনের মধ্যেই এই মঞ্চে উপস্থিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার SIR প্রক্রিয়ার প্রতিবাদে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গেই সেই মঞ্চে উপস্থিত রয়েছেন দলের অন্যান্য নেতা-মন্ত্রীরা। রয়েছেন সাংসদ, বিধায়ককেরাও।