বুথ ফাঁকা করে একসঙ্গে বাইরে বেরোনোর অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার-সহ সব নির্বাচনকর্মীকে সাসপেন্ড করল কমিশন। সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও খবর সূত্রের।
'দিদির গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখে তারা যেন ঘরের বাইরে না বার হয়।' পুরশুড়ার ভোট প্রচারে এসে হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
শেষের পথে প্রথম দফার নির্বাচন। এর মধ্যেই ইভিএম মেশিনে গন্ডগোলের জেরে আধ-ঘন্টা বন্ধ ভোটদান। খয়রাশোলে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জনতা এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। রীতিমত লাঠি, বাঁশ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর দিকে চড়াও হয় সাধারণ জনতা।
দুপুর ৩টে পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট?
মুর্শিদাবাদ-৭৯.৭২
মালদা-৭৬.২২
পশ্চিম বর্ধমান-৭৫.৪৪
উত্তর দিনাজপুর-৭৭.৩২
পশ্চিম দিনাজপুর-৮১.০৭
বীরভূম-৮০.২২
কোচবিহার-৭৯.২৬
জলপাইগুড়ি-৭৮.৯২
পুরুলিয়া-৭৫.৯৭
দার্জলিং-৭৬.৫৪
দক্ষিণ দিনাজপুর-৮১.৪৯
পূর্ব মেদিনীপুর-৭৮.৯৪
বাঁকুড়া-৭৯.৮৮
আলিপুরদুয়ার-৭৭.৫৩
ঝাড়গ্রাম-৮১.০৪
কালিম্পং-৭৪.০৭
দুপুর ৩টে পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭৯ শতাংশ। এবার এগিয়ে দক্ষিণ দিনাজপুর, পিছিয়ে কালিম্পং।
দুপুর ২টো পর্যন্ত ৭০০ অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের দফতরে।
সল্টলেকে বিজেপির ওয়ার রুমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিক্ষিপ্ত অশান্তির মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোন জ্ঞানেশ কুমারের। আরও কড়া ভাবে প্রথম দফার ভোট শেষ করার বার্তা। শেষ পাঁচ ঘন্টা আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ জ্ঞানেশের।
কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে দেখে উত্তেজনা। নির্বাচনের দিন সাধারণ মানুষকে টাকা দিয়ে প্রলোভন দেখানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। গুরুতর এই অভিযোগ তুলে সরব হয়েছে ওই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী সাবলু বর্মন।
ভোট দিতে গিয়ে এখনও অবধি মৃত ৫। শারীরিক অসুস্থতার জেরে মৃত্যু বলে খবর।
লাভপুরের (বুথ নাম্বার ৬৮, সাঁইথিয়া পুলিশ স্টেশন) ঘটনায় শোকজ করা হয়েছে সেক্টর অফিসারকে। এখানে বিজেপি প্রার্থী ও তাঁর ছেলেকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ সেক্টর অফিসারের বিরুদ্ধে। তাঁকে শোকজ করা হয়েছে। ৩০ মিনিটের মধ্যে শোকজে সন্তুষ্ট না হলে সাসপেন্ড করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর।
বীরভূমের লাভপুর, কুমারগঞ্জ এবং নওদা। এই তিন ঘটনায় ফুটেজ দেখে চিহ্নিতদের আটক করা হয়েছে। আপাতত এলাকা শান্তিপূর্ণ। রিপোর্ট পেয়েছে কমিশন।
দুপুর ১টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট?
মুর্শিদাবাদ-৬২.৭২
মালদা-৫৮.৪৫
পশ্চিম বর্ধমান-৬০.৩৭
উত্তর দিনাজপুর-৬০.০০
পশ্চিম দিনাজপুর-৬৫.৭৭
বীরভূম-৬৩.৯৩
কোচবিহার-৬০.৭৫
জলপাইগুড়ি-৬০.৮৪
পুরুলিয়া-৫৯.৮৩
দার্জলিং-৫৯.৮১
দক্ষিণ দিনাজপুর-৬৩.০৫
পূর্ব মেদিনীপুর-৬২.৯০
বাঁকুড়া-৬৪.৫৮
আলিপুরদুয়ার-৬০.০৩
ঝাড়গ্রাম-৬৫.৩১
কালিম্পং-৫৯.৫২
ভোট দিতে গিয়ে চক্ষু চড়কগাছ! বুথে যাওয়ার আগেই মহিলার ভোট পড়ে গিয়েছে বলে অভিযোগ। দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের মহিস্কাপুর বেনাচিতি হাইস্কুলের ঘটনায় তাজ্জব খোদ ভোটার। ঘটনায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের।
বুথের ১০০ মিটার দূরে বসে থাকা সত্ত্বেও তৃণমূলের চার-পাঁচজন কর্মীর উপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার কীর্নাহার ১ নম্বর পঞ্চায়েতের নিমড়া গ্রামের ১৬৩ নাম্বার বুথে।
বীরভূমের লাভপুর বিধানসভার ২৮৮ নম্বর বুথের বিজেপি কর্মীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ। ফাটল মাথা। আহত ওই বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ মণ্ডল। ২০২১ সালে তিনি ওই বিধনাসভার বিজেপি প্রার্থীও ছিলেন।
কোতুলপুরে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুরের অভিযোগ। কয়েকজনকে মারধর করা হয় বলেও খবর। যদিও ঠিক কী কারণে এই ভাঙচুর তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে দাবি, ঘটনার আগে ওই এলাকায় বহু তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে বলে খবর।
প্রথম দফার নির্বাচনের মধ্যেই বঙ্গে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে পরিবর্তনের বার্তা। বিগত ৫০ বছরের মধ্যে আজ সবচেয়ে কম ভোট হিংসা হয়েছে বলে দাবি মোদীর।
বাঁকুড়ায় ভিলেজ পুলিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ মধুসূদন কর্মকার পুখুরিয়া'র বিরুদ্ধে। ভাইরাল ভিডিও।
কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর। অভিযুক্তদের দ্রুত খুঁজে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের।
প্রথম দফার ভোটে উত্তপ্ত কোচবিহার। তুফানগঞ্জ বিধানসভার ৪০ ও ৪১ নম্বরে 'বুথ জ্যামিং'-এর অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পরে পরিস্থিতি উত্তপ্ত হতেই তৃণমূল ও বিজেপির ক্যাম্প ভাঙল পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।
কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে বেদম মার! কিল-চড়-ঘুষি মারার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিরোধীরা।
বীরভূমের মুরারই বিধানসভার গরসা ৩১ নম্বর বুথে রক্তাক্ত দুই কংগ্রেস কর্মী। ভর্তি হাসপাতালে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আহত দুজনের নাম কবিরুল সেখ ও ইমাম সেখ।
প্রথমবার ভোট দিতে এসে হতবাগ ভোটার! ভোট না দিতে পেরে ক্ষোভ প্রকাশ যুবতীর। তাঁর অনুপস্থিতিতে কেউ যুবতীর ভোট দিয়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় শোরগোল শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে।
'কমিশনের ভূমিকা সন্তোষজনক', প্রথম দফার ভোটে একাধিক অশান্তির পর দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
প্রথম দফার ভোটে রক্তাত্ত বীরভূম। লাভপুরের পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেয় তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার
দফায় দফায় সংঘর্ষ মুর্শিদাবাদের নওদায়। হুমায়ুনের গাড়ি লক্ষ্য করে বাঁশ, লাঠি নিয়ে হামলা, ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি নিয়ে ধাওয়া পুলিসের।
নওদায় তৃণমূল বনাম হুমায়ুনের দলের বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা আগলে চেয়ার পেতে বসলেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র সুপ্রিমো।
মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ভোটের লাইনে মৃত্যু সিমাগেরিয়া এলাকার বাসিন্দা ইসরাতন বিবির। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। পটাশপুরেও ভোটের লাইনে প্রাণ হারালেন এক বৃদ্ধ। তাঁর নাম নৃপেন্দ্র দাস (৫৮)।
মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তৃণমূলের কোর কমিটির অহ্বায়ক অনুব্রত মণ্ডল। ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ১৯০ নম্বর বুথে ভোট দিলেন দু'জনে।
সিইও অফিসে সকাল থেকে চলছে কড়া নজরদারি। স্ক্রিনে চোখ খোদ রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রথম দফার ভোটে ২৬০টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এছাড়াও অনলাইনের মাধ্যমে আরও ৩০০টি অভিযোগ জমা হয়েছে বলে খবর কমিশন সূত্রে।
১৫২-এ ১২৫ পাব : শুভেন্দু
সকাল ১১টা পর্যন্ত ৪১ শতাংশ ভোট পড়ল রাজ্যে। সর্বোচ্চ ভোট পশ্চিম মেদিনীপুরে, তুলনায় পিছিয়ে মালদহ।
এবার নওদার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ঘটনায় কেন্দ্রীয় বাহিনী প্রধানের অভিযোগ, তাঁদের সামনে আঙ্গুল তুলে অভব্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে কমিশন।
খড়্গপুরে তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসা বিজেপির। বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির দলীয় পতাকা টাঙানোর অভিযোগ। এরপরেই বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
প্রথম দফার ভোটে উত্তপ্ত ডোমকল। তৃণমূল বনাম সিপিএমের সংঘর্ষে জখম চার!
ডোমকলের সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাজিরপুর ২২০ নম্বর বুথ এলাকায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছোতে দেরি করেছে বলে অভিযোগ বাম কর্মীদের।
কোথায় কত আসনে ভোট?
কোচবিহারে- ৯টি আসন।
আলিপুরদুয়ারে- ৫টি আসন।
জলপাইগুড়িতে- ৭টি আসন।
কালিম্পঙে-১টি।
দার্জিলিঙে-৫টি আসন।
উত্তর দিনাজপুরে-৯টি আসন।
দক্ষিণ দিনাজপুরে-৬টি আসন।
মালদহে-১২টি।
মুর্শিদাবাদে রয়েছে-২২টি।
পূর্ব মেদিনীপুরে-১৬টি আসন।
পশ্চিম মেদিনীপুরে-১৫টি আসন।
ঝাড়গ্রামে-৪টি।
পুরুলিয়ায়-৯টি আসন।
বাঁকুড়ায়-১২টি আসন।
পশ্চিম বর্ধমানে-৯টি আসন।
বীরভূমে-১১টি আসন।
নওদায় তুমুল উত্তেজনা। তৃণমূল বনাম হুমায়ুন কবীরের কর্মীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে শুরু পুলিসের লাঠিচার্জ।
নওদায় তৃণমূল বনাম হুমায়ুন কবির, তৃণমূলের বিরুদ্ধে হুমায়ূনের দলের এজেন্টকে বসতে বাধা। গালিগালাজ করে হুঙ্কার হুমায়ূনের
তালড্যাংরায় তৃণমূল প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম বিজেপি প্রার্থীর
কোচবিহার উত্তর বিধানসভার ৬টি বুথে ভোটগ্রহণ সাময়িক বন্ধ। কোথায় ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল আবার কোথাও ভিভিপ্যাট লক হয়েছে। নির্বাচন কমিশনের অপ্রস্তুতি চোখে পড়ার মতো। এরকমই একটি বুথ হলো আঙ্গারকাটা প্রাথমিক বিদ্যালয়ের বুথ কেন্দ্র- ৩/১৫৪। এই কেন্দ্রে ভিভিপ্যাট লকড। সেই বুথে গিয়ে প্রিসাইডিং-সহ আধিকারিকদের সঙ্গে কথা বললেন কোচবিহার উত্তরের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। নতুন ভিভিপ্যাট ইতিমধ্যে চলে এসেছে বলে খবর।
বঙ্গে প্রথম দফায় প্রথম ২ ঘন্টায় ভোট দানের হার প্রায় ১৯ শতাংশ
বড় অশান্তি নেই, প্রথম দফার প্রথম ২ ঘন্টা সফল কমিশন
মুর্শিদাবাদের রানিনগর বিধানসভা কেন্দ্রের এক বুথ থেকে কংগ্রেসের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রানিনগরের নটকুলী প্রাথমিক বিদ্যালয়ের বুথে। সেখানে কংগ্রেস প্রার্থী জুলফিকর আলি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন “বাঁশঝাড়ের তলায় বোমা-পিস্তল নিয়ে বসে আছে। মানুষকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আমাদের এজেন্টকে এখান থেকে বের করে দিয়েছে।”
ভোট দিলেন মালদহের মালতীপুর আসনের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। তাঁর সঙ্গে ভোট দিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও।
মুর্শিদাবাদের ডোমকলে ভোটদানে বাধা, আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় পদক্ষেপ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় এবার রিপোর্ট তলব করল কমিশন।
বিক্ষিপ্ত অশান্তি, সক্রিয় কেন্দ্রিয় বাহিনী ও পুলিশ, তেমন কোনও বড় ঘটনা নেই, কোথাও ভোটদানে বাধা কোথাও ইভিএম খারাপ। প্রথম ২ ঘন্টা সফল কমিশন।
মুর্শিদাবাদের ডোমকলে ভোটদানে বাধা, আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
শান্তিপূর্ণ ভাবে ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী
মুর্শিদাবাদের ডোমকলে ভোটদানে বাধা, মেদিনীপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৭টা থেকে রাজ্যের ১৬ জেলায় শুরু হল ভোটগ্রহণ। সকাল থেকে জেলায় জেলায় বিভিন্ন বুথের বাইরে লাইন দিতে শুরু করেছেন ভোটারেরা। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। মুর্শিদাবাদের দুই পুলিশ জেলা মিলিয়ে মোট ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।