চলতি আইপিএলে গ্রাফটা কখনও উর্ধমুখী তো আবার কখনও নিম্নমুখী লখনউ সুপার জায়ান্টস-র। এখনও অবধি ১০ টি ম্যাচ খেলে ৫ টিতে জয় এসেছে ঋষভ বাহিনীর। পয়েন্ট টেবিলে ৬ নম্বর অবস্থানে রয়েছে এলএসজি। আজ রবিবারের সন্ধ্য...
চলতি আইপিএলে গ্রাফটা কখনও উর্ধমুখী তো আবার কখনও নিম্নমুখী লখনউ সুপার জায়ান্টস-র। এখনও অবধি ১০ টি ম্যাচ খেলে ৫ টিতে জয় এসেছে ঋষভ বাহিনীর। পয়েন্ট টেবিলে ৬ নম্বর অবস্থানে রয়েছে এলএসজি। আজ রবিবারের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস। তুলনামূলক বেশ ভালো ফর্মে রয়েছে পাঞ্জাব। এখনও অবধি ১০ ম্যাচ খেলে ৬ টিতে জয় পাঞ্জাবের। পয়েন্ট টেবিলে ৪ নম্বর অবস্থানে রয়েছে শ্রেয়স বাহিনী।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরু থেকেই ভালো পার্ফম্যান্স দিয়ে চলেছে পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারও দুরন্ত ফর্মে। পাঞ্জাবের মিডল অর্ডারও বেশ শক্তিশালী। প্রিয়াংশু আর্য, শ্রেয়স, প্রভসিমরণ সিং, নেহাল ওয়েধার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং এর দিকে নজর রয়েছে দর্শকদের।
তবে লখনউ ক্যাপ্টেন তথা ১৮ তম আইপিএলের সবচেয়ে দামি ক্যাপ্টেন ঋষভ পন্থ আলোচনা-সমোলোচনার কেন্দ্রবিন্দুতে! সেভাবে ব্যাটে রান পাচ্ছেন না তিনি। বারংবার ব্যর্থ হচ্ছে। একটি মাত্র হাফ-সেঞ্চুরি থাকলেও পরপর রান না পাওয়াটা কার্যত চিন্তায় ফেলছে এলএসজিকে। দামি ক্যাপ্টেন ও খেলা নিয়ে সমালোচকদের কোপের মুখে ঋষভ পন্থ। এখন দেখার বিষয় রবিবারের ম্যাচে আদৌ ব্যাট হাতে জ্বলে উঠবেন তিনি। সেইদিকেই বাড়তি নজর দর্শকদের।