দেশের সাধারণ মানুষ প্রতারণার অভিযোগ! এমনকি আর্থিক তছরুপের অভিযোগ, তাও আবার অনলাইন বেটিং অ্যাপকে ব্যবহার করে! যার জেরে বড়সড় বিপাকে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন দুই তারকা যুবরাজ সিং এবং রবিন উত্থাপ্পা। সূত...
দেশের সাধারণ মানুষ প্রতারণার অভিযোগ! এমনকি আর্থিক তছরুপের অভিযোগ, তাও আবার অনলাইন বেটিং অ্যাপকে ব্যবহার করে! যার জেরে বড়সড় বিপাকে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন দুই তারকা যুবরাজ সিং এবং রবিন উত্থাপ্পা। সূত্রের খবর, যুবরাজের ২.৫ কোটি এবং উত্থাপ্পার ৮.২৬ লক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। শুধু তাই নয়। সেই সঙ্গে, বলিউডের উর্বশী রাউতেলার ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার প্রায় ১.২৬ কোটি টাকার সম্পত্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকারিকর বাজেয়াপ্ত করেছে বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, আগেই ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচারের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদের আগেই ডেকে পাঠিয়েছিল ইডি। এবার দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! একটি রিপোর্ট প্রকাশ করা হয়ে। যেখানে সেসময় উল্লেখ করা হয়, সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের মোট ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, তবে তা সাময়িকভাবে বাজেয়াপ্ত হলেও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনেই এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধেই মূলত যে অভিযোগ রয়েছে তা হল, একটি নিষিদ্ধ বেটিং অ্যাপ সংস্থার হয়ে প্রচার করেছিলেন তাঁরা। তবে সরাসরি না করলে সারোগেট বিজ্ঞাপনের মাধ্যমেই এমন প্রচার করেছিলেন বলেই অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, 'ওইসব সংস্থাগুলির থেকে অবৈধ লেনদেন করতেন সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান। ওইসব সংস্থাগুলির থেকে চুক্তি বাবদ টাকা নিয়ে বাড়তি সুবিধা ভোগ করতেন তাঁরা।'