লড়াইয়ের আগেই অলিম্পকের ফাইনাল থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পকের ফাইনাল থেকে বাতিল করা হয় ভারতীয় মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাটকে। এমন খবরে মন ভেঙেছে দেশবাসীর। সাংসদে...
স্বপ্ন ছিল সোনার! অলিম্পকের কুস্তিগির ফাইনালে উঠেও বাতিল বিনেশ ফোগাট। গোটাদেশ যেখানে সুখবরের অপেক্ষায় ছিল সেখানে বুধবার ফাইনালের আগেই এমন খবর। এই ঘটনায় ঝড় তুলেছে ভারতের রাজনৈতিক মহলেও। ঘটনার পরই নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে অখিলেশ যাদব সহ শশী থারু প্রত্যেকেই কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার আশ্বাস দিয়েছেন বিনেশ ফোগাটকে।
লড়াইয়ের আগেই অলিম্পকের ফাইনাল থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পকের ফাইনাল থেকে বাতিল করা হয় ভারতীয় মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাটকে। এমন খবরে মন ভেঙেছে দেশবাসীর। সাংসদেও আলোচনায় উঠে এসেছে এই বিষয়। এবিষয়ে শাহ এক্স পোস্টে লিখেছেন, ‘‘অলিম্পিক থেকে বিনেশ ফোগাটের এই বাদ পড়ার ঘটনা নিশ্চিত ভাবেই লক্ষ লক্ষ ভারতীয়ের আশা ভেঙে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করার গৌরব উজ্জ্বল হয়ে রয়েছে তাঁর ক্রীড়াজীবনে। এই দুর্ভাগ্য তাঁর কেরিয়ারে নিছকই একটি ব্যতিক্রম, আমি নিশ্চিত এই পরিস্থিতিকে জয় করে তিনি ফিরে আসবেন। আমাদের শুভকামনা এবং সমর্থন সব সময় তাঁর সঙ্গে রয়েছে।’’
পাশাপাশি সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদব এক্স পোস্টে হিন্দিতে লেখেন, ‘‘ফোগাটের ফাইনালে না খেলার আলোচিত ‘টেকনিক্যাল’ কারণগুলির গভীর তদন্ত হওয়া উচিত। নিশ্চিত করা উচিত যে সত্যটি কী এবং এর পিছনে আসল কারণ কী।’’ প্রসঙ্গত, বুধবার সংসদে বিরোধীরা অভিযোগ করেন, ফাইনালে পৌঁছেও বিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চিত ভাবেই কোনও ষড়যন্ত্র রয়েছে। এমনকি, তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে।
বুধবার সংসদের বাইরে এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে কংগ্রেস নেতা শশী থারু বলেন, “এই পয়েন্ট পর্যন্ত বিনেশের জয় অসাধারণ ছিল। ও সাহস, দক্ষতা এবং অপরিসীম একাগ্রতা দেখিয়েছে। আমার কাছে ও সকলের মন জয় করে নিয়েছে। ওঁর অলিম্পিক থেকে অযোগ্য ঘোষিত হয়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক।”