ভারতে বাংলাদেশের ফুটবল বা ক্রিকেট খেলোয়াররা নিরাপদ কিনা সে বিষয়ে সংশয় রয়েছে বাংলাদেশের। এমন প্রসঙ্গ তুলে এবং সর্বোপরি দু দেশের রাজনৈতিক আবহের কথা মাথায় রেখে ভারতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ না ...
ভারতে বাংলাদেশের ফুটবল বা ক্রিকেট খেলোয়াররা নিরাপদ কিনা সে বিষয়ে সংশয় রয়েছে বাংলাদেশের। এমন প্রসঙ্গ তুলে এবং সর্বোপরি দু দেশের রাজনৈতিক আবহের কথা মাথায় রেখে ভারতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ থাকবে বলেই সূত্রের খবর।
কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশী বাঁ-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কনেছিল। এরপরই বিসিসিআই -এর সিদ্ধান্তে মুস্তাফিজুরকে বাদ দেয় এই ফ্র্যাঞ্চায়জি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের ওপর চাপ দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। তবে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে তাতে এখনও শিলমোহর দেয়নি আইসিসি। বাংলাদেশের বক্তব্য, ভারতে যে সমস্ত ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, তা আয়োজিত হোক শ্রীলঙ্কায়। কিন্তু বিশ্বকাপের আগে যেকটি দিন সময় রয়েছে, সেই সময়ে বাংলাদেশের অনুরোধ রাখা কতটা সম্ভব হবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
আইসিসির মাথায় রয়েছেন জয় শাহ। এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত কী হতে চলেছে তা সময় বলবে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে আয়োজকদের ক্ষতি হবে তো বটেই, কিন্তু এ ঘটনা বাংলাদেশ ঘটালে সেটা সে দেশের ক্রিকেটের পক্ষেও খুব একটা মঙ্গলজনক হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।