পাকিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের। ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে ৬১ রানে জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া। আর ভারত পৌঁছে গেল বিশ্বকাপের সুপার এইটে। এই নিয়ে মোট আটবার পা...
পাকিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের। ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে ৬১ রানে জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া। আর ভারত পৌঁছে গেল বিশ্বকাপের সুপার এইটে। এই নিয়ে মোট আটবার পাকিস্তানকে হারিয়েছে ভারত।
এর আগে টি-২০ বিশ্বকাপে সাতবার জয় পেয়েছে ভারত। মাত্র একবার জিতেছিল পাকিস্তান। কিন্তু তা হলেও এবারও ছিল বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে সেটা গ্রেটেস্ট রাইভিলারি। প্রতিপক্ষ সেই পাকিস্তান। আর তাতে ভারতের মর্যাদা রেখে হাসতে খেলতে জয় লাভ করেছে সূর্য অ্যান্ড কোম্পানি৷
টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৭৫/৭। তবে টস হারলেও খুশি সূর্যকুমার যাদব। কারণ তিনি প্রথমে ব্যাট করার পরিকল্পনাই করেছিলেন। টসে জিতুক বা হারুক, সূর্যদের জয়ের পরিসংখ্যান বদলায় না। পাক অধিনায়ক সলমন টসে জিতে আশা করেছিলেন, রান তাড়া করায় তুলনায় সহজ হবে। বাস্তবটা যে কতটা কঠিন, তা প্রথমে বোঝালেন ঈশান কিষান। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঈশান কিষাণ। প্রথম ইনিংসে মাত্র ৪০ বলে ৭৭ রান করেন।
ইনিংসে সাজানো ৩টে ছয় আর ১০টা চার। তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া আউট হতেই দলের রান রেট অনেকটা কমে যায়। শ্রীলঙ্কার স্লো টার্নিং উইকেটে দায়িত্বশীল ব্যাটিং করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ডেথ ওভারে উসমান তারিকের বলে আউট হন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৩২ রান করেন ভারত অধিনায়ক। শিবম দুবে ১৭ বলে ২৭ আর রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে ভারত। ১১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট ৩ ম্যাচ খেলেছে। প্রথম ম্য়াচে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ রানে জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্য়াচে নামিবিয়াকে হারায় ৯৩ রানে। আজ পাকিস্তানকে হারাল ৬১ রানে। আগামী ১৮ ফেব্রুয়ারি তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। আশা করা যায়, সূর্যকুমার যাদবের দল এই জয়ের ধারাবাহিকতা আগামী ম্য়াচেও অব্যাহত রাখতে পারবে।