সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে সেভাবে দেখা যাচ্ছে না পেসার মহম্মদ শামিকে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তাঁকে আর সেভাবে জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। কেন তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? সেই নিয়ে বার...
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে সেভাবে দেখা যাচ্ছে না পেসার মহম্মদ শামিকে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তাঁকে আর সেভাবে জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। কেন তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? সেই নিয়ে বারবার একাধিক প্রশ্ন উঠেছে। যা নিয়ে রীতিমত শোরগোল ক্রিকেটমহলে। এবার সেই বিষয় নিয়েই প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ!
সূত্রের খবর, সম্প্রতি মহম্মদ কাইফ বলেছেন, 'আমি বলছি শামি দলে থাকলে বর্তমানে যে সকল তরুণ পেসাররা রয়েছে, তারা উন্নতি করতে পারত। কারণ দলে কোনও সিনিয়র নেই। পিচ যেরকমই হোক না কেন, মহম্মদ শামির অবশ্যই থাকা দরকার। আমি বুঝতে পারছি না শামি কেন খেলছে না।'
কিছুমাস আগে নির্বাচক প্রধান অজিত আগরকরের উপর তোপ দেগেছিলেন শামি! নির্বাচকদের উপর রীতিমত ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। জানা গিয়েছে, সেসময় মহম্মদ শামি বলেছিলেন, 'দেখুন একটা জিনিস মানতেই হবে। জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়া আমাদের হাতে থাকে না। আমাকে যখন সুযোগ দেওয়া হয় তখন আমি আমার সেরাটা উজাড় করেদি। আমি ম্যাচ খেলছি এবং নিয়মিত আমার কাজ করছি। আমার কোনও সমস্যা নেই। আমি ফিট কিনা সেটা কাউকে বলা আমার কাজ নয়। আমি নিজে থেকে কেনও কাউকে কিছু বলতে যাব! আপডেট দেওয়া কি আমার কাজ? একদমই না।'