সম্প্রতি দেশের মাটিতে ৪০৮ রানে হেরেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে বড় রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। এরই মধ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে নামবে মেন ইন ব্লু। কেএল ...
সম্প্রতি দেশের মাটিতে ৪০৮ রানে হেরেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে বড় রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। এরই মধ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে নামবে মেন ইন ব্লু। কেএল রাহুলের নেতৃত্বে খেলবে ভারত। দলে থাকছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মত তারকা ক্রিকেটাররাও। এই আবহে বিস্ফোরক বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব! তাঁর দাবি, 'বর্তমানে ব্যাটারদের ধৈর্যের খুবই অভাব এবং সেটা বেড়েই চলেছে।'
সূত্রের খবর, সম্প্রতি এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কপিল দেব বলেছেন, 'আগে যখন ভারতীয় ক্রিকেটাররা খেলত, ঠিক সেসময় ওদের খেলার একটা নিজস্ব ধরন ছিল যা চোখে পড়ার মত। কারণ ঘরোয়া ক্রিকেট খেলা সবার আগে দরকার। লাল বলের ক্রিকেট খেলতে গেলে এটাই সবার আগে দরকার। বর্তমানে খেলোয়াড়রা ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি মন দিচ্ছে এবং ব্যস্ত হচ্ছে'
জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর দাবি করেছেন, 'বর্তমানে আমরা একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছি সেটা আগে বুঝতে হবে। একসঙ্গে এতগুলো অভিজ্ঞ ক্রিকেটারকে হারালে সেই পরিস্থিতি মানিয়ে নেওয়াটা যে কী কঠিন সেটা আমি জানি। নতুনদের সময় দিতে হবে। রাতারাতি যে সবার অভাব পূরণ হবে, এমনটা একদমই নয়।'
পাশাপাশি গম্ভীর আরও বলেছেন, 'যে ট্রানজিশন বা রূপান্তর চলছে সেটাকে সময় দিতেই হবে। নতুনরা এখনও অবধি ১০-১৫ টা টেস্ট খেলছে। খেলতে খেলতে ওদের অভিজ্ঞতা বাড়বে। আরও অনেক কিছু শিখবে। এখন যদি আমরা ভাবি ওয়াশিংটন সুন্দর আদতে অশ্বিনের মত খেলবে, সেটা তো নয়। তাই না। কারণ অশ্বিন ১০০ এরও বেশি টেস্ট খেলেছে। সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরের সঙ্গে এমন করলে ওই বাচ্চা ছেলেটার উপর অন্যায়-অবিচার করা হবে।'