দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গিলের পরিবর্তে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। গুরুতর চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। রোহিতকে কেন অধিনায়কের দায়িত্ব দেওয়া হল না? সেই নিয়ে একাধ...
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গিলের পরিবর্তে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। গুরুতর চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। রোহিতকে কেন অধিনায়কের দায়িত্ব দেওয়া হল না? সেই নিয়ে একাধিক আলোচনা-সমালোচনা শুরু হয় ক্রিকেটমহলে। এরই মাঝে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে সেভাবে দেখা যাচ্ছে না পেসার মহম্মদ শামিকে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে তাঁকে আর সেভাবে জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। কেন তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না? এবার সেই বিষয় নিয়েই প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ!
সূত্রের খবর, সম্প্রতি মহম্মদ কাইফ বলেছেন, 'আমি বলছি শামি দলে থাকলে বর্তমানে যে সকল তরুণ পেসাররা রয়েছে, তারা উন্নতি করতে পারত। কারণ দলে কোনও সিনিয়র নেই। পিচ যেরকমই হোক না কেন, মহম্মদ শামির অবশ্যই থাকা দরকার। আমি বুঝতে পারছি না শামি কেন খেলছে না। ওর অবশ্যই খেলা দরকার।'
কিছুমাস আগে নির্বাচক প্রধান অজিত আগরকরের উপর তোপ দেগেছিলেন শামি! নির্বাচকদের উপর রীতিমত ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। জানা গিয়েছে, সেসময় মহম্মদ শামি বলেছিলেন, 'দেখুন একটা জিনিস মানতেই হবে। জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়া আমাদের হাতে থাকে না। আমাকে যখন সুযোগ দেওয়া হয় তখন আমি আমার সেরাটা উজাড় করেদি। আমি ম্যাচ খেলছি এবং নিয়মিত আমার কাজ করছি। আমার কোনও সমস্যা নেই। আমি ফিট কিনা সেটা কাউকে বলা আমার কাজ নয়। আপডেট দেওয়া কি আমার কাজ? একদমই না।'
প্রসঙ্গত, গিলের পরিবর্তে রোহিতকেও অধিনায়ক করা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব অতীত। অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়ার কারণে একসময়ে হাসপাতালে ভর্তি হতে হয় শ্রেয়স আইয়ারকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ICU-তে ভর্তি করা হয়। এখনই তাঁর দলে ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এই আবহে রোহিত শর্মা ও বিরাট কোহলির মত তারকা ক্রিকেটাররা রয়েছেন দক্ষিণ আফ্ৰিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তবে গিলের পরিবর্তে শেষমেশ কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে।