'কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না'- বছরশেষে সন্দেশখালি গিয়ে সাধারণ মানুষদের উদ্দেশ্য এরকমই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন সভা মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, 'প্রকল্পের জন্যে কাওকে...
'কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না'- বছরশেষে সন্দেশখালি গিয়ে সাধারণ মানুষদের উদ্দেশ্য এরকমই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন সভা মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, 'প্রকল্পের জন্যে কাওকে টাকা দেবেন না। আমি জানি একসময় এখানে টাকার খেলা হয়েছে।' মুখ্যমন্ত্রীর এরম মন্তব্যে বিরোধীরা তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদল তথা তৃণমূল সুপ্রিমোর ওপর। সুর চড়িয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ।
শেখ শাহজাহান কাণ্ডের প্রায় এক বছর বাদে সন্দেশখালি গেলেন মমতা বন্দোপাধ্যায়। চলতি বছরের শুরুর দিকেই সন্দেশখালি যখন উত্তপ্ত একের পর ঝামেলার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানে। তখন বারবার এলাকার মানুষ চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একবার এখানে আসুক এবং পরিস্থিতি খতিয়ে দেখুক। কিন্তু এলাকাবাসীদের ডাকে কোন সাড়া দেয়নি মমতা বন্দোপাধ্যায়। শাহজাহান কান্ড কেটে গিয়েছে। সেই ঘটনার প্রায় একবছর পর সন্দেশখালি গেলেন মুখ্যমন্ত্রী। এদিন সেখানে সভা মঞ্চ থেকে একাধিক বার্তা দেন তিনি। সন্দেশখালি হাসপাতালে বেড সংখ্যা বাড়ান নিয়ে, উপভোক্তাদের সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সোমবার এরকমই বিভিন্ন মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি তিনি বলেন, 'কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। টাকার খেলা খেলে তৃণমূলকে মিথ্যা ভাবে ফাঁসান হয়েছিল। তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'বছর শেষে সন্দেশখালি গিয়ে বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী। মানুষ যখন চেয়েছিল তখন কেন যায়নি। আর সন্দেশখালি তথা সারা বাংলার মানুষ জানে কে আসল দুষ্টু লোক। তৃণমূলের তো সবাই দুষ্টু।'
সোমবার সন্দেশখালিতে সভা করেছেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা আগামী মঙ্গলবার সেখানেই যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সন্দেশখালি গিয়ে তিনি জনসংযোগ যাত্রা করেবন। এখন দেখার বিষয় শুভেন্দু সেখানে গিয়ে কী বার্তা দেয়?