অবশেষে জামিনে মুক্তি পেল কৃষ্ণনগরে কর্নিয়া দান করে গ্রেফতার হওয়া পরিবার। আজ, বৃহস্পতিবার তাঁদের কৃষ্ণনগর আদালতে নিয়ে আসা হলে ২ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের। প্রসঙ্গত গত কয়েকদিন...
অবশেষে জামিনে মুক্তি পেল কৃষ্ণনগরে কর্নিয়া দান করে গ্রেফতার হওয়া পরিবার। আজ, বৃহস্পতিবার তাঁদের কৃষ্ণনগর আদালতে নিয়ে আসা হলে ২ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয় তাঁদের।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে নিজের মায়ের কর্নিয়া দান করে গ্রেফতার হতে হয়েছিল পরিবারের পাঁচজনকে। মায়ের কর্নিয়া দান করে গ্রেফতারের ঘটনায় নিংশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ হয় একটি সামাজিক সংগঠনের।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে কৃষ্ণনগরে নিজের মায়ের কর্ণিয়া দান করতেই স্থানীয় এলাকাবাসীদের অভিযোগে পুলিসের হাতে গ্রেফতার হতে হয়েছিল সমাজকর্মী ছেলে সহ পরিবারের পাঁচজনকে। আজ, বৃহস্পতিবার তাদের মামলার কৃষ্ণনগর আদালতে শুনানির দিন ছিল। সেখানে এই মামলায় আজ তাদের ২ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত।