কোথাও ভাঙচুর তো কোথাও মারধর। সকাল থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি গোটা মেদিনীপুর জুড়ে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নং ব্লকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলদা থানা ঘেরাও করে বিক...
কোথাও ভাঙচুর তো কোথাও মারধর। সকাল থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি গোটা মেদিনীপুর জুড়ে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নং ব্লকে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলদা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।
জানা গিয়েছে, দাঁতন ২ নং ব্লক-এর সাবরা অঞ্চলের ১ নম্বর বুথে ভোট চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকেরা আচমকাই ওই বুথে প্রবেশ করে। বিজেপির অভিযোগ, ভোট চলাকালীন তৃণমূলের লোকজনেরা বিজেপি কর্মীদের মারধর করে। বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার চালায়। এর প্রতিবাদে পথ অবরোধ করে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘেরাও করা হয় বেলদা থানার ওসিকে। রাস্তার উপর মোটরবাইক ফেলে বিক্ষোভ চালায় বিজেপি সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী।