কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। তাঁর স্বামী বিশ্বজিৎ মন্ডলের উপর রবিবার সন্ধ্যায় হামলা চালায় একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ মন্ডলকে নিয়ে যাওয়া হয় জিরানগাছা স্বাস্থ্যকেন্দ্রে। অভ...
কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। তাঁর স্বামী বিশ্বজিৎ মন্ডলের উপর রবিবার সন্ধ্যায় হামলা চালায় একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ মন্ডলকে নিয়ে যাওয়া হয় জিরানগাছা স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় নিউটাউন থানায় গেলে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ আনছেন আক্রান্তের পরিবার। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বিশ্বজিৎ মন্ডল বাড়ি থেকে বেরিয়ে সাপুরজি এলাকায় চায়ের দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় রাজু নস্করের নেতৃত্বে একদল দুষ্কৃতী বাইকে নিয়ে এসে হামলা চালায় টুম্পা কয়ালের স্বামীর উপর। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্তের। রাজু নস্কর এলাকার তৃণমূল নেতা নামেই পরিচিত। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎ মন্ডলকে উদ্ধার করে জিরানগাছা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর নিউটাউন থানায় অভিযোগ জানাতে যান টুম্পা ও তাঁর স্বামী। সেখানেও তাদের কথা ঠিক ভাবে না শুনেই আসতে বলা হয়,দাবি টুম্পা কয়ালের।
উল্লেখ্য, নিউ টাউন থানা জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। অভিযোগকারীকে যথেষ্ট সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে দাবি নিউটাউন থানার।