যত মিথ্যা কুৎসা রটাবেন রটান….যা করবেন করুন… আপত্তি নেই। কিন্তু ভাঙড়ের মানুষকে দয়া করে আর বোকা বানাবেন না। আমরা আছি ভাঙড়ের মানুষের সঙ্গে। এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। ঢিল ছুড়লে কিন্তু পাথর খাও...
যত মিথ্যা কুৎসা রটাবেন রটান….যা করবেন করুন… আপত্তি নেই। কিন্তু ভাঙড়ের মানুষকে দয়া করে আর বোকা বানাবেন না। আমরা আছি ভাঙড়ের মানুষের সঙ্গে। এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। ঢিল ছুড়লে কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন।
ভাঙড় আছে ভাঙড়েই। প্রকাশ্য সভা থেকে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে ঠিক এই ভাষাতেই হুমকি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। আগামী ৮ তারিখ ভাঙড়ে বিধানসভার শোনপুরে অনুষ্ঠিত হবে গ্রাম সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় তারই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে আরাবুলকে নিশানা শওকতের। বিধায়কের সুরে সুর মিলিয়ে আরাবুলের বাড়িঘর ভেঙে তাঁকে ভাঙড় ছাড়া করার হুমকি শওকত মোল্লা ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার।
পরে সংবাদমাধ্যমের সামনেও আরাবুলের জেল যাত্রার প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দেন শওকত মোল্লা। নিজেকে ভাঙড়ের ভূমিপূত্র বলে দাবি করে পাল্টা সুর চড়িয়েছেন আরাবুলও। আবারও আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার কোন্দল প্রকাশ্যে। সরব বিরোধীরা। দলীয় নেতারাই যদি পারস্পরিক হুমকির শিকার হয়, তাহলে বিরোধীরা কি অবস্থায় রয়েছে? প্রশ্ন তুলেছে বিজেপি।
ভাঙড়ের মাটিতে কান পাতলে শোনা যায়, পঞ্চায়েত ভোটের আগে থেকেই আরাবুল-শওকতের ঠান্ডা লড়াইয়ের খবর। তবে দিন যত যাচ্ছে ততই প্রকাশ্যেই এক জন অপর জনের বিরুদ্ধে মুখ খুলছেন, ক্রমেই চওড়া হচ্ছে ফাটল। পঞ্চায়েত ভোটের আগে যেভাবে রক্ত ঝরেছে ২০২৬ এর আগে তারই পুনরাবৃত্তি হবে না তো? উত্তর সময়ের গর্ভে।