আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ব্লক অফিস ঘেরাও কর্মসূচী নিয়ে উত্তাল রাজ্য। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্র একই ছবি বুধবার সকাল থেকে। প্রায় সমস্ত জেলার ব্লক অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। সেই...
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ব্লক অফিস ঘেরাও কর্মসূচী নিয়ে উত্তাল রাজ্য। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্র একই ছবি বুধবার সকাল থেকে। প্রায় সমস্ত জেলার ব্লক অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। সেই মতো এদিন সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভ, ধর্নায় বসে বিজেপি কার্মী সমর্থকরা। একই ছবি দেখা যায় আরামবাগ, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, দুই বর্ধমান, মেদনীপুর, হুগলী, মালদা, নদীয়া, বালুরঘাট, শিলিগুড়ি সহ একাধিক জেলায়।
দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবি নিয়েই রাজ্যের জেলায় জেলায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। এদিন সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে জেলার বিভিন্ন ব্লক অফিসের সামনে ধর্ণা শুরু হয়। স্বাভাবিক ভাবেই পুলিসি বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের। জানা গিয়েছে, ব্লকের কার্যালয়ের সামনে পৌঁছতেই পুলিসি ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হয় আন্দোলনকারীরা । ব্যারিকেড ভেঙে এগোতে যায় বিজেপির মিছিল । এতে তুমুল ধস্তাধস্তিতে জড়ায় দু\'পক্ষ । এরপর রাস্তাতেই বসে শুরু হয় ধর্না।
১. আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে আরামবাগ বিডিও অফিসের গেটের সামনে বিজেপি কর্মী সমর্থকরা ধর্না থেকে বিক্ষোভ দেখায়। বিডিও অফিসের সামনের রাস্তায় যানজট কে কেন্দ্র করে পুলিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিজেপি কর্মী সমর্থকরা।
২. বীরভূম জেলার বিভিন্ন ব্লক আধিকারিক অফিসের সামনে এই কর্মসূচি চলছে। দুবরাজপুর ব্লক অফিস চত্বরে চলছে বিজেপির এই কর্মসূচি। এই কর্মসূচিতে রয়েছেন বিধায়ক অনুপ কুমার সাহার নেতৃত্বে চলছে এই কর্মসূচি।
৩. বাঁকুড়ার ওন্দা ব্লক অফিসে বিজেপির বিডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে। বিজেপির বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিসের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৪. কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ সামিল হন জেলা বিজেপির নেতকর্মী ও সমর্থক। কোচবিহার জেলার বিভিন্ন ব্লকের সামনে একই ছবি।
৫. দুর্গাপুরের কাঁকসার বিডিও অফিসের সামনে ধর্নায় বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের নেতৃত্তে ধর্ণা কর্মসূচি বিজেপি মহিলা মোর্চা ও কর্মী সমর্থকদের। অন্যদিকে হুগলীর সিঙ্গুর বিডিও অফিসের সামনে ধর্না অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।
৬. পুরাতন মালদা ব্লকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্ম ও পুরাতন মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহার নেতৃত্বে বিজেপির বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এখানেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়।
৭. দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির বালুরঘাট বিডিও দপ্তরে ধর্ণা অবস্থান। আরজিকরের ঘটনার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর আদিবাসী নাবালিকা ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগের প্রতিবাদে এদিনের বিক্ষোভ সমাবেশ বিডিও অফিসে।
৮. শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ের উল্টোদিকে রীতিমতো মঞ্চ তৈরি করে ধর্নায় বসল গেরুয়া শিবিরের নেতৃত্বরা। তবে শুধু আর জি কর ইস্যু নয়, রাজ্যজুড়ে মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচারের অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্বরা৷ মূলত রাজ্যের নারী নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তুলে শিলিগুড়ি পুরনিগমের সামনে ধর্না৷ শামিল রয়েছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মন্ডল সহ অন্যান্যরা।