মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নাকা তল্লাশি করতেই বেরিয়ে এল বিপুল অঙ্কের বিদেশী মুদ্রা। সঙ্গে প্রচুর ভারতীয় নগদ উদ্ধার হয়েছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর শহরের মহিদাপু...
মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নাকা তল্লাশি করতেই বেরিয়ে এল বিপুল অঙ্কের বিদেশী মুদ্রা। সঙ্গে প্রচুর ভারতীয় নগদ উদ্ধার হয়েছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুর শহরের মহিদাপুর এলাকায়। তবে কীভাবে ওই বিপুল অঙ্কের বিদেশী মুদ্রা ভারতে এল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।
সূত্রের খবর, আজ, সোমবার বোলপুর শহরের মহিদাপুর এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিস। সেই সময়েই ওই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ। যার মধ্যে ছিল কয়েক বান্ডিল বিদেশী মুদ্রাও। প্রাথমিকভবাবে মনে করা হচ্ছে টাকা গুলি থাইল্যান্ডের। তবে কী উদ্দেশ্যে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা অস্পষ্ট। পাশাপাশি ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তও এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই এই ঘটনায় চালককে জিগ্যাজসবাদ করছে পুলিস। তবে গ্রেফতারির কোনও খবর এখনও পাওয়া যায়নি। এদিন অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিস সুপার এবং বোলপুর মহকুমা পুলিস আধিকারিক। তাঁদের তত্বাবধানেই শুরু হয়েছে তদন্ত। এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করে অর্থের উৎস জানার চেষ্টা চলছে।