আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির। দাবি তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ...
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির। দাবি তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ঘটনায় পুলিসের ভূমিকা নিয়েও সরব হন সুকান্ত মজুমদার।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির। দাবি তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর জি করে বর্বচরিত ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। বিভিন্ন জেলাতেও চলছে প্রতিবাদ বিক্ষোভ। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। চিঠিতে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ রাজ্যের হাসপাতাল গুলোতে চলা বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন তিনি। এবার সিবিআই তদন্ত সহ আরজিকর হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর।
শনিবারই ধর্ষণকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে সংশয় প্রকাশ করেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে পুলিসি তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসকদের রেস্ট রুম সহ একাধিক গাফিলতির কথা জানিয়েছেন তিনি। ফের রবিবার পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে সোচ্চার হতে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে।
বিরোধীদের অভিযোগ, অতীতে ধর্ষণের অভিযোগ উঠলেই শাসকদলের তরফে \'ছোট ঘটনা\', \'সাজানো ঘটনা\'র তত্ত্ব সামনে এসেছে। আর তাতেই কি বাড়বাড়ন্ত অপরাধীদের? তার জেরেই কি রাজ্যে উত্তোরত্তর বাড়ছে নারী নির্যাতনের ঘটনা? দায় অস্বীকার সম্ভব প্রশাসনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।