ভর সন্ধেয় খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা। বরাতজোরে প্রাণ রক্ষা কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্যে প্রশ্নের মুখে রাজ্যের আ...
ভর সন্ধেয় খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা। বরাতজোরে প্রাণ রক্ষা কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের। খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্যে প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কীভাবে ঢুকছে এত অস্ত্র? ব্যর্থ পুলিস, গোয়েন্দা?
একদিকে দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে পুলিসের ভূমিকা, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সরব শাসক দলের নেতারা। ওয়াকিবহাল মহল মনে করছে, গত কয়েক বছরে বাংলায় ব্যাপক হারে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। শাসকের ব্যর্থতাতেই এরকম বাড়বাড়ন্ত দুষ্কৃতীদের। প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলায় মাফিয়ারাজ? নাকি পুলিসকে বার্তা দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ফিরহাদের?
দুষ্কৃতী বাড়বাড়ন্তের নেপথ্যে কি শাসক যোগ? তাই কি অপরাধী অবধি পৌঁছচ্ছে না পুলিস? পুরোটাই কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা? দুষ্কৃতীদের নেপথ্যে কি সত্যিই শাসকের হাত? শাসক কি সত্যিই দুষ্কৃতীদের গ্রেফতারি চায়?