তৃণমূলের শক্তি কমতেই ঝামেলার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া প্রার্থীর। ষষ্ঠ দফায় তৃণমূলের বাধার মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীদের। ব্যতিক্রম নয় জঙ্গলমহলও। বুথের সামনেই বিজেপি কর্মীকে মারধরের...
গণতন্ত্রের উৎসবের ষষ্ঠ দিনে দিকে দিকে অশান্তি। পুরুলিয়া মানবাজার বিধানসভার মাগুরিয়ায় তৃণমূলী তাণ্ডবের অভিযোগে সরব গেরুয়া শিবির। পুলিসের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তৃণমূলের শক্তি কমতেই ঝামেলার শুরু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া প্রার্থীর। ষষ্ঠ দফায় তৃণমূলের বাধার মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থীদের। ব্যতিক্রম নয় জঙ্গলমহলও। বুথের সামনেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বুথ চত্ত্বর। পুরুলিয়ায় বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে, তাই কষ্ট হচ্ছে। নাম না করে তৃণমূলকে খোঁচা বিজেপি প্রার্থীর। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিস বাহিনী, কুইক রেসপন্স টিমের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও।