তৃতীয় বারের জন্য দেশের প্রধান মন্ত্রীর মুকুট উঠছে নরেন্দ্র মোদীর মাথায়। এবার মন্ত্রী সভা গঠনের পালা। মোদী সরকারের মন্ত্রী সভায় জায়গা পেলেন বাংলার দুই। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। রবিবার রাষ্ট্র...
তৃতীয় বারের জন্য দেশের প্রধান মন্ত্রীর মুকুট উঠছে নরেন্দ্র মোদীর মাথায়। এবার মন্ত্রী সভা গঠনের পালা। মোদী সরকারের মন্ত্রী সভায় জায়গা পেলেন বাংলার দুই। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তাঁরা। তবে কী মন্ত্রক পাবেন তা এখনো স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর,আগামী মঙ্গলবার ক্যাবিনেট মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে। তার আগে কোন কোন দফতর বাংলার কপালে যায় তা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।
প্রসঙ্গত, গত দু-বার মোদী সরকারের মন্ত্রী সভায় বাংলা থেকে কমপক্ষে সাত জন স্থান পেয়েছিলেন। তাঁরা হলেন বাবুল সুপ্রিয়, সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া, জন বার্লা, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক। এঁদের মধ্যে নিশীথ প্রামাণিক ছাড়া বাংলা কখনওই পূর্ণ মন্ত্রিত্বও পায়নি। এবারেও দুইজনই প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী পদ জোটেনি বাংলার কপালে।
উল্লেখ্য, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। সেই কথা মাথায় রেখে বাংলা থেকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতীকদের একাংশ। রেল পরিষেবায় বিশেষ গুরুত্ব দিয়ে বাংলা থেকে রেল প্রতিমন্ত্রী পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। তবে রেল মন্ত্রকের জন্য এনডিএ-র শরিক দলের জেডিইউ নেতা নীতীশ কুমার আগেই প্রস্তাব দিয়েছেন রেখেছেন। কিন্তু চার গুরুত্বপূর্ণ মন্ত্রক-স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ ও অর্থ মন্ত্রক নিজেদের হাতেই রাখবে বিজেপি এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।