তিন সন্তানের বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। কিন্তু SIR-এর ফর্ম বাড়ি আসতেই আরও দুই ভুতুড়ে সন্তানের নাম উঠে আসে তালিকায়! ঘটনায় স্বাভাবিকভাবেই হকচকিয়ে গিয়েছেন বিশ্বাস পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় সংশ্লিষ্ট বিডি...
তিন সন্তানের বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস। কিন্তু SIR-এর ফর্ম বাড়ি আসতেই আরও দুই ভুতুড়ে সন্তানের নাম উঠে আসে তালিকায়! ঘটনায় স্বাভাবিকভাবেই হকচকিয়ে গিয়েছেন বিশ্বাস পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় সংশ্লিষ্ট বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ বিশ্বাস।
উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিন বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা এই রবীন্দ্রনাথ বিশ্বাস। তিন সন্তান ও স্ত্রী নিয়ে মোট ৫ জনের পরিবার তাঁর। সেই মতোই বাড়িতে পাঁচ জনের নামে SIR-এর ফর্ম আসার কথা ছিল। কিন্তু বিএলও সাত জনের ফর্ম নিয়ে হাজির হয় তাঁর বাড়িতে। নতুন করে যুক্ত হয় রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে দুই 'ভুতুড়ে' সন্তানের নাম। বিষয়টি সামনে আসতেই গাইঘাটা বিডিও-র আছে রাজু ও বিশু-র নাম বাদ দেওয়ার দাবি জানান রবীন্দ্রনাথ বাবু। তাঁর দাবি, তিনি রাজু ও বিশুকে চেনেন না। এমনকি তাঁদের এলাকায় এই দুই জনের বাড়িও নেই বলে দাবি জানিয়েছেন তিনি।
আর ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি আর কমিশনকে একযোগে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কি ভাবে হল তা নির্বাচন কমিশন বলতে পারবেন, ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্যও বিজেপির। তাঁরাই বলতে পারবেন কি ভাবে হল এই ঘটনা।'
অন্যদিকে এর পালটা জবাবও দিয়েছেন বনগাঁ দক্ষিনের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেছেন, 'বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের যে দাদাল গুলো বিভিন্ন অফিসের সামনে থাকে তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা বানিয়ে এই গন্ডগোল করেছিল। এবার SIR হওয়ার ফলে সব ধরা পড়ছে।' অপরদিকে বিষয়টি ক্ষতিয়ে সেখার অশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার।