ভোট পরবর্তী হিংসায় ময়নার বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের পাঁচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সোমেন সেন ও বিচারপতি উদয়কুমার এর ডিভিশন বেঞ্চে এই মামলা...
ভোট পরবর্তী হিংসায় ময়নার বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের পাঁচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সোমেন সেন ও বিচারপতি উদয়কুমার এর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিজেপি কর্মী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত স্বপন কুমার ভৌমিক সহ চারজনের আবেদন করেছিল কলকাতা হাইকোর্টের কাছে। এই চারজনের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের দাবি ঘটনার যা অভিযোগ রয়েছে তাতে এই মুহূর্তে মূল অভিযুক্তদের জামিন দিয়ে দিলে তদন্তে সমস্যা হতে পারে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের পরে ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছিল তার পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের পাশাপাশি তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও করে দুষ্কৃতীরা। ঘটনার মূল অভিযুক্ত স্বপন কুমার ভৌমিক সহ মোট এগারো জনের নামে অভিযোগ করেছিল পরিবার। তারা প্রত্যেকেই হেফাজতে। তবে এই ঘটনার তদন্ত ভার রয়েছে এ এনআইএ-র হাতে।