জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুললেন কপিল সিব্বল। মিনিটসের কথা উল্লেখ করে সিব্বলের প্রশ্ন, জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে কী করব? প্রধান বিচারপতি বললেন, আমরা শেষ শুনানিতে ...
জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুললেন কপিল সিব্বল। মিনিটসের কথা উল্লেখ করে সিব্বলের প্রশ্ন, জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে কী করব? প্রধান বিচারপতি বললেন, আমরা শেষ শুনানিতে নির্দেশ দিয়েছিলাম পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে। সে বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে তা জানতে চাইলেন তিনি। রাজ্যের তরফে পদক্ষেপ করা হয়েছে। তার কপি জমা দেওয়া হয়েছে। জানালেন সিব্বল। তিনি বলেন, হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য রেস্ট রুম তৈরি হচ্ছে। ৭ থেকে ১৪ দিনের মধ্যে কাজ শেষ হবে। একই সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরাও বসানো হবে একাধিক। সম্পূর্ণ হবে অতিরিক্ত শৌচাগারের কাজও।