Calcutta Television Network

বালুরঘাটে রাজনৈতিক সৌজন্যের নজির

বালুরঘাটে রাজনৈতিক সৌজন্যের নজির
বালুরঘাটে রাজনৈতিক সৌজন্যের নজির গড়ল বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিক ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও দখলের অভিযোগ উঠে। যার জেরে, ব্যতিক্রমী পদক্ষেপ বিজেপির স্থানীয় নেতৃত্বের। মঙ্গলবার সকালে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডে দখল হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিস ফেরত দেওয়া হয়। সেইসঙ্গে, বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় নতুন পাঁচটি প্লাস্টিকের চেয়ারও কিনে দেওয়া হয়। জানা যায়, সুকান্ত মজুমদারের নির্দেশে বিজেপির বালুরঘাট শহর মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। সেখানে তৃণমূলের প্রতিনিধিদের হাতে পার্টি অফিসের চাবি তুলে দেন
শেয়ার করুন

img
img
img
img
img
img
img
img
img
×
  • CTVN