কান্নায় ভেঙে পড়ছে মা। এমন একটা জাতি, যাদের সিজার হয় না, সব নর্মাল ডেলিভারি। প্রসব যন্ত্রণা একমাত্র মা ই বোঝে। আমরা কথা বলছিলাম মুরগি প্রসঙ্গে। মানুষের চাহিদা অনুসারে ডিম যুগিয়ে চলেছে শতকের পর শতক। কিছু মিসক্যারেজও হয়। পচা ডিম এতদিন ফেলে দেওয়াই রীতি ছিল। এখন বদলাচ্ছে সিনারিও। পচা ডিম, ভালো ডিম সবকিছুর ব্যবহার হচ্ছে সম্পূর্ণ অন্য ভাবে। বায়োথার্ম হোম মাখা গাল। জিলেটের ছোঁয়ায় চকচকে। এতোদিন যেমন তেমন, এবার সোনারপুরে গিয়ে বুঝতে পারলেন আন্ডার থেকে ডান্ডা সম্মানজনক। ব্রিগেডে একাধিক ডিম খেয়ে, সেনাপতিকে ডিম মেরে তৃপ্তির ঢেকুর তুলে বলে কিনা 'লাভলি'। জনরোষ বদলে গেল সেমসাইডে? সোনার অঙ্গ ডিমের কুসুমে মাখামাখি। সাদা লিনেন শার্টে ডিমের হলুদ ছোপ। ঘাসফুল নেতারা কেমন যেন ডিম উপহারে অভ্যস্ত হয়ে উঠছেন।
শেয়ার করুন