উত্তাপ বাড়ছে, বেড়েই চলেছে। বসন্তের কোকিলটা চরিত্র বদলে একবার ডাকার চেষ্টা করে ঢোক গিলে নিল। ধূষর রাজপথে দীর্ঘশ্বাসের মত শুকনো হাওয়া বয়ে গেল। হায় ভোটার তুমি কার? সেবা পরম ধর্ম। সেবা যাতে যথাযথ ভাবে সকলে করার সুযোগ পান, তাই রাজ্য জুড়ে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী। সজাগ রাজ্য পুলিশ। তারই মধ্যে দুম করে গুলি চলল তৃতীয় পাণ্ডবের বাড়িতে। অর্জুনও একজন সেবক। সেবার জন্য এদোর ওদোর ঘুরেছেন বারবার। এই তো দুদিন আগেও ভাঙড়ে বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। পরম সেবক হুমায়ুন কবীর ও ঘাসফুলি সমর্থকদের মধ্যে বোমাবাজি এবং লাঠি পেটার ঘটনা ঘটেছে। মালদা ও কোচবিহারেও প্রথম দফার ভোটে উত্তেজনার খবর এসেছে।
শেয়ার করুন