রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ, এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা চলছে এবং তাতে মদত দিচ্ছে বিজেপি। এই প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠির পাশাপাশি এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জনসভা থেকেও সরব হন তৃণমূল সুপ্রিমো।
শেয়ার করুন