Calcutta Television Network

মা কালীর বিশেষ কৃপা পেতে আজ কোন সময়ে পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ...

মা কালীর বিশেষ কৃপা পেতে আজ কোন সময়ে পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ...

16 May 2026 , 11:23:52 am

আজ, ১৬ মে, পালিত হচ্ছে অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তিথি ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত এই বিশেষ পুজোকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে মা কালী ভক্তদের অশুভ কর্মফল দূর করে জীবনে শুভশক্তি ও সমৃদ্ধির পথ খুলে দেন।

এই বছর তিথির মাহাত্ম্য আরও বেড়েছে, কারণ একই দিনে পড়েছে শনি জয়ন্তী, শনি অমাবস্যা এবং বট সাবিত্রী ব্রত। ফলে জ্যোতিষ মতে দিনটি বিরল শুভযোগে পরিণত হয়েছে।


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, অমাবস্যা শুরু হয়েছে ভোর ৫টা ১৩ মিনিটে। এই সময় থেকে শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো, হোম ও যজ্ঞ।

কলকাতা ও আশপাশের বিভিন্ন প্রসিদ্ধ কালীমন্দির-দক্ষিণেশ্বর কালী মন্দির, আদ্যাপীঠ মন্দির এবং ঠনঠনিয়া কালীবাড়িতে দিনভর ভক্তদের ঢল দেখা যাচ্ছে।


এবার বলি, কেন বিশেষ ফলহারিণী কালীপুজো? 'ফলহারিণী' শব্দের অর্থ... যিনি কর্মফল হরণ করেন। এই তিথিতে মা কালীর আরাধনা করলে জীবনের বাধা, দুঃখ ও নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস। অনেকে এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে বিশেষ তন্ত্রমতে পুজো করেন।

আজকের এই দিনটিতে আছে বিশেষ কিছু শুভ যোগ... যেমন- ফলহারিণী কালীপুজো, শনি জয়ন্তী, শনি অমাবস্যা, বট সাবিত্রী ব্রত। এই বিরল সংযোগের কারণে জ্যোতিষীরা মনে করছেন, আজকের দিনে ভক্তিভরে পুজো করলে মনস্কামনা পূরণের সম্ভাবনা অত্যন্ত বেশি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN