Calcutta Television Network

ফলহারিণী কালীপুজোয় সাবধান! আজকের দিনে এই কাজগুলি করলেই জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ

ফলহারিণী কালীপুজোয় সাবধান! আজকের দিনে এই কাজগুলি করলেই জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ

16 May 2026 , 12:02:13 pm

আজ জ্যৈষ্ঠ অমাবস্যা ও ফলহারিণী কালীপুজোর বিশেষ তিথি। একই দিনে পড়েছে শনি জয়ন্তী ও শনি অমাবস্যা, ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দিনটির গুরুত্ব অনেক বেশি। বিশ্বাস করা হয়, এই দিনে মা কালীর আরাধনায় জীবনের অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আগমন ঘটে। তবে এই পবিত্র তিথিতে কিছু কাজ একেবারেই না করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।


পঞ্জিকা মতে, অমাবস্যা শুরু হয়েছে ১৬ মে সকাল ৫টা ১১ মিনিটে এবং শেষ হবে ১৭ মে রাত ১টা ৩০ মিনিটে। উদয়তিথি অনুযায়ী আজই পালিত হচ্ছে ব্রত, স্নান, দান-পুণ্য ও ফলহারিণী কালীপুজো।

এই দিন কিছু কাজ এড়িয়ে চলা উচিত , সেগুলো কী কী জানেন? জ্যোতিষমতে, এই বিশেষদিনে যেমন চুল কাটা যায় না, তেমনই নোখও কাটা যায় না, এছা়ড়াও আরও বেশ কিছু কাজ করা যায় না, সেগুলো কী কী, আজ তা নিয়েই বিশদে কিছু আলোচনা করা হল...

চুল ও নখ কাটা

অমাবস্যায় চুল বা নখ কাটা অশুভ বলে মনে করা হয়। বিশেষত শনি অমাবস্যার দিনে এটি নেতিবাচক প্রভাব ডেকে আনতে পারে বলে বিশ্বাস।

বয়োজ্যেষ্ঠদের অসম্মান

এই তিথি পিতৃপুরুষদের উদ্দেশে উৎসর্গ করা হয়। তাই বাড়ির প্রবীণদের অপমান বা কটু কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

তামসিক খাবার গ্রহণ

মদ, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ বা রসুন এড়িয়ে চলা শুভ বলে ধরা হয়। শরীর ও মন পবিত্র রাখাই এই দিনের মূল উদ্দেশ্য।

নির্জন স্থানে যাওয়া

লোকবিশ্বাস অনুযায়ী, অমাবস্যায় নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। তাই শ্মশান, ধ্বংসাবশেষ বা নির্জন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

নতুন কাজ বা ব্যবসা শুরু

অমাবস্যার দিনে নতুন ব্যবসা, শুভ কাজ বা বড় কেনাকাটা শুরু না করাই মঙ্গলজনক বলে মনে করা হয়।


বিশ্বাস ও আধ্যাত্মিকতার মিশেলে এই দিনটি অনেকের কাছেই আত্মশুদ্ধি ও প্রার্থনার সময়। তাই নিয়ম মেনে পুজো ও সংযম পালন করলে মনস্কামনা পূরণের সম্ভাবনা বাড়ে বলেই মনে করেন ভক্তরা। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN