মেথি চুল বৃদ্ধির জন্য অপরিহার্য এক উপাদান। আমরা সেই মা-ঠাকুমাদের আমল থেকে শুনে আসছি মেথি চুলের জন্য খুব ভালো কাজ করে। মেথি ভিজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন, ভিটামিন সি এবং আরও অনেক কিছু যা কিনা মাথার ত্বকের পুষ্টি যোগায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক মেথি চুলের জন্য কি কি উপকার করে-
চুলের জন্য মেথির প্রধান উপকারিতা:
চুল পড়া কমায় ও চুলের গোড়া মজবুত করে:
মেথি বীজে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া বা ফলিকলকে পুষ্টি সরবরাহ করে মজবুত করে। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে উদ্দীপনা যোগায়। মেথির বীজ থেকে তৈরি তেল বা পেস্ট নিয়মিত ব্যবহার করলে চুল দুর্বল হয়ে ভেঙে যাওয়ার প্রবণতা কমে।
চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে:
মেথিতে থাকা লেসিথিন চুলের কোষে পুষ্টি সরবরাহ করে, যা চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, মেথির নির্যাস ব্যবহার করলে চুলের ঘনত্ব বাড়ে এবং চুল লম্বা হয়।
খুশকি ও মাথার ত্বকের সংক্রমণ দূর করে:
মেথিতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। এই উপাদানগুলো মাথার ত্বকের খুশকি, চুলকানি এবং সংক্রমণ দূর করতে সহায়ক। এটি মাথার ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে ত্বক সুস্থ থাকে।
মেথি ও টক দইয়ের মাস্ক:
এই মাস্কটি স্ক্যাল্প পরিষ্কার রাখতে এবং চুলকে প্রাকৃতিক কন্ডিশনিং দিতে সাহায্য করে। মেথি বীজ ২-৩ টেবিল চামচ (ভেজানো জল), টক দই ৩-৪ টেবিল চামচ ও লেবুর রস ১ চা চামচ সব একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে পরের দিন সকালে মেথি বীজগুলি জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবার বীজগুলি মিক্সার বা ব্লেন্ডারে মিহি করে বেটে একটি ঘন ও মসৃণ পেস্ট তৈরি করে মাথায় মাখলে খুব ভালো কাজ দেবে।