সাউথ সুপারস্টার অল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার জুটির আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘রাকা’ (Raaka) মুক্তির আগেই এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। সিনেমাটি একযোগে ৩৭ জন শিল্পীর মোশন ক্যাপচার সম্পন্ন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records)-এ নাম লিখিয়েছে।
মুম্বাইয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৬ - এই রেকর্ডটি গড়া হয় এবং ২১ সেপ্টেম্বর নির্মাতাদের পক্ষ থেকে গিনেস সার্টিফিকেট প্রাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।মুম্বাইয়ে আয়োজিত এই বিশেষ শুটিংয়ে একই সাথে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অভূতপূর্ব প্রযুক্তিগত সাফল্য। এই ক্যাটাগরিটি হলো—“Most People Motion-Captured in Real-Time”। ছবিটির প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর ব্যানারে নির্মিত এই টেকনিক্যাল ও ভিজ্যুয়াল এফেক্টস সমৃদ্ধ সায়েন্স-ফিকশন অ্যাকশন সিনেমাটিতে অল্লু অর্জুনের সঙ্গে দীপিকা পাড়ুকোন প্রধান চরিত্রে অভিনয় করছেন।
সম্প্রতি অভিনেতা অল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলি আনুষ্ঠানিকভাবে গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে এই সার্টিফিকেট গ্রহণ করেছেন। নির্মাতাদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল ছবির প্রযুক্তিগত উচ্চতাই প্রমাণ করে না, বরং ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশালাকার এই প্রজেক্টটি নিয়ে বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে রয়েছে।