Calcutta Television Network

করণ জোহর আনছেন 'র'-এর প্রতিষ্ঠাতা আর এন কাও-এর বায়োপিক, মুক্তি ২০২৮-এ!

করণ জোহর আনছেন 'র'-এর প্রতিষ্ঠাতা আর এন কাও-এর বায়োপিক, মুক্তি ২০২৮-এ!
21 September 2026 04:59:27 pm

বলিউডে আসছে এক দারুণ উত্তেজনাকর স্পাই থ্রিলার! প্রখ্যাত নির্মাতা করণ জোহর ঘোষণা করলেন ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর (R&AW)  রামেশ্বর নাথ কাও-কে (RN Kao) নিয়ে একটি নতুন বায়োপিক। নীতিন গোখলের বিখ্যাত বই 'জেন্টলম্যান স্পাইমাস্টার'-এর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিনেমাটি। 

রামেশ্বরনাথ কাও (১৯১৮-২০০২) ছিলেন একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা ও আমলা, যিনি দেশের গোয়েন্দা প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৬৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে ‘র’ (R&AW)-এর প্রতিষ্ঠাতা সচিব হিসেবে নিযুক্ত করেন। কাও ১৯৭৭ সাল পর্যন্ত এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আড়ালে থেকে দেশের জন্য যারা নিঃশব্দে কাজ করে গেছেন, সেই কিংবদন্তি 'আর এন কাও'-এর অজানা গল্প এবং ১৯৭১ সালের যুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস বড় পর্দায় ফুটিয়ে তোলা হবে। ধর্মা প্রোডাকশনস এবং লিও মিডিয়া কালেক্টিভের যৌথ প্রযোজনায় তৈরি এই মেগা প্রজেক্টটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। 

নির্মাতারা এই ছবির মুক্তির জন্য একেবারে বিশেষ দিন বেছে নিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২৮ সালের ১১ই আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পর্দার আড়ালের এই আসল নায়কের রোমাঞ্চকর যাত্রা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।   

×
  • CTVN