মুম্বই: প্রথম ছবির ঝলক প্রকাশ্যে আসার পরই নবাগত অভিনেতা সুভানকে আন্তরিক শুভেচ্ছা জানালেন সুপারস্টার সলমন খান। একইসঙ্গে তাঁকে এক অমূল্য উপদেশও দিলেন ভাইজান। 'অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কাহিঁ' ছবির প্রথম লুক প্রকাশের পরেই সলমন বললেন, "ভবিষ্যতের জন্য উপদেশ, বর্তমানে বাঁচো, উড়ো না বা হতাশ হয়ো না।"
নবাগত অভিনেতাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সলমন খান তাঁর নিজের পরিবার এবং নাদিয়াড়ওয়ালা পরিবারকেও অভিনন্দন জানালেন। তাঁর বাবা সেলিম খান, মা সালমা খান, বোন অর্পিতা ও ভগ্নিপতি আয়ুষের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি। কাকতালীয়ভাবে, এই বিবাহবার্ষিকী ও ছবির প্রথম লুক প্রকাশের দিনটি একইসঙ্গে পড়েছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানালেন সলমন।
শশাঙ্ক খাইতান পরিচালিত এই ছবিতে সুভানের পাশাপাশি নবাগত অভিনেত্রী আইরাহ-ও প্রধান চরিত্রে অভিনয় করছেন। অমিত চন্দ্রা, নলিনী দত্ত খাইতান, করিশমা ঠাকার এবং শশাঙ্ক খাইতান যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন। ছবির প্রথম ঝলকেই এক তীব্র ও অপ্রত্যাশিত প্রেমের গল্পের ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৭ সালের ৯ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'অ্যায়সি দিওয়ানগি দেখি নহি কাহিঁ'।