Calcutta Television Network

শুটিং ফ্লোরে তুলকালাম! সিনেমাতে 'গালাগালি' দিতে আপত্তি কৌশানির, কী ঘটেছে জানুন

শুটিং ফ্লোরে তুলকালাম! সিনেমাতে 'গালাগালি' দিতে আপত্তি কৌশানির, কী ঘটেছে জানুন
30 November 2025 • 07:16:25 pm

টলিউডে বারো মাসের তেরো পার্বণের মত প্রতি মাসেই কিছু না কিছু সিনেমা রিলিজ করতে থাকে বছর জুড়ে। আর, সেই কারণেই পরিচালকরা বছরভর ধরে একটার পর একটা সিনেমার শুটিং করতে থাকে। তেমনই ডিরেক্টর আতিউল ইসলাম তার আগামী ছবির জন্য এই নভেম্বরেই শুটিং শুরু করেছিল। পরিচালকের আসন্ন ছবির নাম 'কাল'। এই ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। অভিনেত্রী এই সিনেমাতে একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে অভিনয় করবেন। 

কৌশানি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুপ্রিয় দত্ত, দেবাশিস মণ্ডল থেকে শুরু করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বনি সেনগুপ্ত এবং আরও অনেকে। এই ছবিতে প্রযোজনার দায়িত্বে আছেন রবিউল শেখ এবং রামিজ রাজা। এই সূত্র ধরে বলা ভালো, সিনেমার শুটিংয়ের দুটো দিন পেরোতে না পেরোতেই শুটিং ফ্লোরে ঝামেলার জন্য বন্ধ হয়ে গেল শুটিং। এই বিষয়ে শহরের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, চিত্রনাট্যে নাকি একটা গালাগালি ছিল সেই জন্য কৌশানি কাজটা করেননি। এদিকে, প্রযোজকরা বলছে চিত্রনাট্য অনুযায়ী ওই শব্দটা স্ক্রিপ্টে থাকা খুব দরকার। শুটিং নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় তাই আর কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। 

পরিচালক আরও জানান, এই ঝামেলা মেটানোর চেষ্টা করছেন ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্ত। ছবিটির শুটিং শেষ হওয়ার কথা ছিল এই বছরের ডিসেম্বরে। কিন্তু, ঝামেলা হওয়ার কারণে তা পিছিয়ে গেল। ওদিকে, আবার আতিউল ইসলামের আরেকটি ছবি মুক্তি পাচ্ছে ডিসেম্বরে, নাম ‘দানব'। এখন প্রশ্ন হচ্ছে অভিনেত্রী যখন এই সিনেমাতে অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন, তখন কি স্ক্রিপ্টে গালাগালি ছিল? এই প্রশ্নের উত্তরে পরিচালক জানান, কৌশানি সিনেমাতে কাজ করার ১৫দিন আগে রাজি হয়েছিলেন। প্রযোজকের কোথায়, অভিনেত্রী স্ক্রিপ্ট পরেই জানিয়ে দিতে পারতেন যে, তিনি গালাগালি দেবেন না। এখন, ফ্লোরে এসে বলছেন গালাগালি দিতে পারবেন না। এখন এটাই দেখার বিষয় যে, এই ঝামেলা কবে মিটবে? আদৌ মিটবে কিনা? 

Related Posts
×
  • CTVN