Calcutta Television Network

১৭ বছর পর ফের একসঙ্গে! নতুন তামিল ছবির কাজ শুরু করলেন বিদ্যা বালান ও পরিচালক আর বালকি

১৭ বছর পর ফের একসঙ্গে! নতুন তামিল ছবির কাজ শুরু করলেন বিদ্যা বালান ও পরিচালক আর বালকি
30 September 2026 03:30:44 pm

মাঝে চলেগেছে প্রায় দীর্ঘ  ১৭বছর, ফের এক পর্দায় জাদুকরী জুটির প্রত্যাবর্তন! ২০০৯ সালের সাড়া জাগানো ছবি 'পা'-এর পর এবার নতুন একটি তামিল ছবির জন্য জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবং বিশিষ্ট পরিচালক আর বালকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেটের একটি বিশেষ ছবি শেয়ার করে নিজেই এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ছবিতে হাতে চিত্রনাট্য, চোখে চশমা এবং চুলে লম্বা বিনুনিতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন বিদ্যা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "নতুন সূচনা" যদিও এই প্রজেক্টের গল্প বা তাঁর চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনও সবকিছু গোপন রেখেছেন, তবে এই ঘোষণা থেকেই স্পষ্ট যে সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।  

 দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিদ্যার এই নতুন পদক্ষেপ এবং প্রায় দুই দশক পর বালকির সঙ্গে তাঁর এই রিইউনিয়ন নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সবমিলিয়ে, এই নতুন ছবি যে দক্ষিণী বিনোদন জগতে একটি বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য।   

Related Posts
×
  • CTVN