Calcutta Television Network

রজনীকান্তের 'জেলার ২'-এ বিদ্যার ঝড়: সামনে এল বিদ্যা বালানের চোখধাঁধানো ফার্স্ট লুক!

রজনীকান্তের 'জেলার ২'-এ বিদ্যার ঝড়: সামনে এল বিদ্যা বালানের চোখধাঁধানো ফার্স্ট লুক!
20 September 2026 08:17:33 pm

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি 'জেলার ২' (Jailer 2)-তে এবার এক নতুন চমক নিয়ে হাজির হলেন বলিউড ডিভা বিদ্যা বালান। ছবির নির্মাতারা বিদ্যা বালানের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন, যা ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে।   

এই টিজারে বিদ্যার এন্ট্রি রূপালী পর্দায় এক অন্য মাত্রার উত্তাপ ছড়িয়েছে। তাঁর চরিত্রের নাম 'কান্থা'। পরনে শাড়ি, ডানহাতে জ্বলন্ত সিগারেট আর চোখে এক আগ্রাসী ও রহস্যময় দৃষ্টি—সব মিলিয়ে বিদ্যার এই গ্যাংস্টার অবতার দর্শকদের নজর কেড়েছে। তাঁর মারকাটারি বডি ল্যাঙ্গুয়েজ এবং চ্ছলতাহীন সংলাপ বলার কায়দা বুঝিয়ে দিচ্ছে যে এই ছবিতে তাঁর চরিত্রটি বেশ শক্তিশালী হতে চলেছে।   

নেলসনের পরিচালনায় এবং অনিরুদ্ধের দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে বিদ্যার এই লুক ছবিটির প্রতি উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলা এই ট্যালেন্টেড অভিনেত্রীকে বড় পর্দায় দেখার জন্য অনুরাগীরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।   


×
  • CTVN