Calcutta Television Network

জানেন পান্তা ভাতের উপকারিতা? জানলে চমকে যাবেন!

জানেন পান্তা ভাতের উপকারিতা? জানলে চমকে যাবেন!
11 November 2026 • 03:49:22 pm

 আমাদের বাঙালিদের সেই চিরপরিচিত একটি  খাবার হলো পান্তা ভাত। একসময় গ্রামবাংলার সাধারণ মানুষের প্রতিদিনের খাবারের তালিকায় থাকত এই পদটি । পান্তা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলুভর্তা কিংবা শুঁটকি মাছ, এই সামান্য আয়োজনেই জমে উঠত বাঙালির ব্রেকফাস্ট । কিন্তু আমরা কয়জন জানি বলুন তো, এই সাধারণ খাবারের মধ্যেও লুকিয়ে রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ?

পান্তা ভাত মূলত আগের দিনের রান্না করা ভাত জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় ভাতে প্রাকৃতিক গাঁজন বা ফারমেন্টেশন ঘটে । ফলে কিছু উপকারী অণুজীব তৈরি হয়, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ সহায়ক । পান্তা ভাতে কার্বোহাইড্রেট থাকায় এটি আমাদের শরীরে শক্তি জোগায়।এছাড়াও গরমের দিনে জলসমৃদ্ধ এই খাবার শরীরকে আর্দ্র রাখতেও  সাহায্যকরে। 

আসলে পান্তা ভাত শুধু বাঙালির একটি খাদ্য নয়, এটি সহজলভ্যও বটে।  তাই বলা যায়, পান্তা ভাতের কদর শুধু স্বাদে নয়, সঠিকভাবে তৈরি হলে পুষ্টিগুণেও! তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, পান্তা তৈরির সময় পরিষ্কার জল ও পরিষ্কার পাত্র ব্যবহার করা উচিত। দীর্ঘক্ষণ অনিরাপদ পরিবেশে ভাত ফেলে রাখলে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। আর সেইসঙ্গে  মনে রাখতে হবে  পান্তা ভাত কিন্তু  সব রোগের ওষুধও নয়।