×

Calcutta Television Network

দুই নয়, তিন লিঙ্গও সম্ভব! পুরুষদের যৌনাঙ্গে হচ্ছে বিরলতম রোগ...

দুই নয়, তিন লিঙ্গও সম্ভব! পুরুষদের যৌনাঙ্গে হচ্ছে বিরলতম রোগ...

13 November 2025 , 11:23:35 am

মানবদেহের রহস্যের শেষ নেই। তারই এক বিস্ময়কর উদাহরণ হল ‘ডিফালিয়া’ (Diphallia) - এমন এক শারীরিক অবস্থা যেখানে কোনও পুরুষের শরীরে থাকে দুটি পুরুষাঙ্গ। আরও অবাক করার মতো, এর থেকেও বিরল এক উপসর্গ আছে যার নাম ‘ট্রিফালিয়া’ (Triphallia) - অর্থাৎ শরীরে তিনটি পুরুষাঙ্গ!


বিশ্বজুড়ে চিকিৎসা-বিজ্ঞানের পরিসংখ্যান বলছে, প্রতি ৫০ থেকে ৬০ লক্ষ নবজাতকের মধ্যে মাত্র একজনের শরীরে দেখা দেয় ডিফালিয়া। ইতিহাসে প্রথম এই উপসর্গের উল্লেখ পাওয়া যায় ১৬০৯ সালে সুইস চিকিৎসক জোহানেস জ্যাকব ওয়েকার-এর হাতে, যখন তিনি একটি মৃতদেহে এই অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করেন।


ডিফালিয়া আক্রান্ত ব্যক্তিদের অনেকেরই মূত্রনালী ও প্রজনন অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করে, আবার অনেকের ক্ষেত্রে অতিরিক্ত লিঙ্গটি অকেজো থাকে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত অঙ্গটি বাদ দিতে বাধ্য হন। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে- যেমন লস এঞ্জেলেসের এক ব্যক্তি 'ট্যাঙ্ক'। তিনি যৌন সংসর্গের সময় দুই অঙ্গই ব্যবহার করতে পারতেন এবং উভয় থেকেই বীর্যপাত সম্ভব ছিল।


অন্যদিকে, ‘ট্রিফালিয়া’ বা তিন লিঙ্গ বিশিষ্ট পুরুষের ঘটনা আরও বিরল। ২০২০ সালে ইরাকের দুহোক শহরে এক শিশুর শরীরে তিনটি পুরুষাঙ্গ থাকার বিষয়টি বিশ্বমাধ্যমে প্রকাশ্যে আসে। ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরেও ২০১৩ সালে জন্ম নেয় এমন এক শিশু যার শরীরে ছিল তিনটি লিঙ্গ, তবে মলদ্বার ছিল না। এই ঘটনাগুলি চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে 'রেয়ারেস্ট অফ দ্য রেয়ার' হিসাবে বিবেচিত।


বিজ্ঞানীরা মনে করেন, গর্ভাবস্থার প্রায় ২৫তম দিনে ভ্রূণের বিকাশে ব্যতিক্রম ঘটলেই জন্ম নিতে পারে এমন অঙ্গবিকৃতি। যদিও এটি জিনগত ত্রুটি নয়, বরং সম্পূর্ণ জন্মগত শারীরিক অস্বাভাবিকতা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN