Calcutta Television Network

AIIMS-এ নার্সিং অফিসার পদে নিয়োগ, কবে শেষ হবে আবেদন? জানুন বিস্তারিত

AIIMS-এ নার্সিং অফিসার পদে নিয়োগ, কবে শেষ হবে আবেদন? জানুন বিস্তারিত

25 July 2026 , 09:07:19 am

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর তরফে নার্সিং অফিসার নিয়োগের জন্য NORCET-11 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। AIIMS দিল্লি-সহ দেশের বিভিন্ন AIIMS প্রতিষ্ঠানে নার্সিং অফিসার পদে নিয়োগের লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হবে। ফলে সরকারি ক্ষেত্রে নার্সিং পেশায় আগ্রহী যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন পাবেন। তবে এই নিয়োগে মোট কতগুলি শূন্যপদ রয়েছে, সেই সংখ্যা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনকারীদের বয়স ১৩ অগস্ট ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM) ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের সংশ্লিষ্ট নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকার পাশাপাশি অন্তত ৫০ শয্যার হাসপাতালে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদন করতে হবে AIIMS-এর অফিসিয়াল পরীক্ষার পোর্টালে (aiimsexams.ac.in)। আবেদনকারীদের রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় তথ্য পূরণ, ছবি ও নথি আপলোড এবং আবেদনমূল্য জমা দেওয়ার পর ফর্ম সাবমিট করতে হবে। ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজ সংরক্ষণ করাও জরুরি। আবেদনের শেষ সময় ১৩ অগস্ট ২০২৬ বিকেল ৫টা। প্রিলিমিনারি পরীক্ষা ১২ সেপ্টেম্বর এবং মেনস পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN