Calcutta Television Network

AI ও ডিপ লার্নিংয়ে দক্ষ? আইআইটি গুয়াহাটিতে মিলছে বিশেষ সুযোগ!

AI ও ডিপ লার্নিংয়ে দক্ষ? আইআইটি গুয়াহাটিতে মিলছে বিশেষ সুযোগ!

23 July 2026 , 10:40:25 am

ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে? তাহলে আইআইটি গুয়াহাটিতে গবেষণার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটির ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের একটি বিশেষ প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। এই পদে শূন্যপদ রয়েছে একটি।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে আইআইটি গুয়াহাটিতে সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। এই পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫১,৬৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। নিয়োগের মেয়াদ ১১ মাসের জন্য। প্রকল্পের প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে মেয়াদ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এই পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি ডিপ লার্নিং নিয়ে কাজের বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা গবেষণা সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজের পূর্ব-অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। এছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE)-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আইআইটি গুয়াহাটির রিক্রুটমেন্ট পোর্টালের (https://iitg.ac.in/) মাধ্যমে আবেদন করতে পারবেন। ৫ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ৭ অগস্ট অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে। আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া উচিত। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN