Calcutta Television Network

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই মিলবে রেলে চাকরি? জানুন নিয়োগের খুঁটিনাটি

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই মিলবে রেলে চাকরি? জানুন নিয়োগের খুঁটিনাটি

24 July 2026 , 11:45:33 am

রেল চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুযোগ আসতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB-এর মাধ্যমে টেকনিক্যাল বিভাগের একাধিক পদে নিয়োগের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ৪,০৯৮টি শূন্যপদে কর্মী নেওয়ার কথা রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল সুপারভাইজ়ার এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের মোট ২১টি রেল ডিভিশনে কর্মরত হওয়ার সুযোগ পেতে পারেন সফল প্রার্থীরা।

এই নিয়োগে মূলত ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের জন্য রয়েছে বড় সুযোগ। সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্সের মতো বিষয়ে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করা প্রার্থীরাও সুযোগ পাবেন। পাশাপাশি পদার্থবিদ্যা এবং রসায়নে স্নাতকরাও নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

নিয়োগের ক্ষেত্রে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা CBT নেওয়া হবে। পরীক্ষাটি দুই ধাপে হতে পারে। এরপর নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ করা হবে। পরীক্ষায় অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা ও রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ এবং টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসতে পারে।

প্রাথমিকভাবে ১৪ অগস্ট থেকে আবেদন শুরু এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা রয়েছে। আবেদনমূল্য ৫০০ টাকা হতে পারে। তবে তারিখ ও অন্যান্য নিয়মে পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে RRB-এর সরকারি বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটে (https://www.rrbcdg.gov.in/ or https://rrb.indianrailways.gov.in/) প্রকাশিত সর্বশেষ তথ্য অবশ্যই যাচাই করা জরুরি। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN