Calcutta Television Network

নেতাজি বিমানবন্দরে কর্মী নিয়োগ! কোন কোন পদে মিলবে সুযোগ?

নেতাজি বিমানবন্দরে কর্মী নিয়োগ! কোন কোন পদে মিলবে সুযোগ?

28 January 2026 , 11:19:19 am

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করার সুযোগ এনে দিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। কেন্দ্রীয় এই সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবর্ষের জন্য বিমানবন্দরে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।

এএআই জানিয়েছে, মোট ৬টি শূন্যপদে নিয়োগ হবে। পদগুলি হল- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Electronics & Communication) এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (Electronics & Telecommunication)। নিযুক্তদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতার বিমানবন্দরেই। 

বৃত্তির দিক থেকেও এই সুযোগ বেশ আকর্ষণীয়। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা মাসে পাবেন ১৫,০০০ টাকা, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি ১২,০০০ টাকা। 

আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে-এই পদগুলির জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি আবশ্যক। অন্যদিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য থাকতে হবে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বিষয়ে তিন বছরের ডিপ্লোমা। 

নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। এরপর ইন্টারভিউ বা নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হবে। আবেদন করতে হলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি জানতে প্রার্থীদের এএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN