চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) চুক্তিভিত্তিক কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি, আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে আবেদনের শেষ তারিখও বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল অফ ট্রান্সলেশন স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং-এ একটি কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। প্রথমে ৬ মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও, কর্মদক্ষতার ভিত্তিতে সেই মেয়াদ সর্বোচ্চ ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিন্ধি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া হিন্দি ভাষায় দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ইগনুর অফিসিয়াল ওয়েবসাইটের (https://www.ignou.ac.in/) 'Jobs at IGNOU' বিভাগে গিয়ে বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই।