সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুখবর। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR) বিপুল সংখ্যক শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৬,৭৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের তিনধারিয়া, লামডিং, আলিপুরদুয়ার, তিনসুখিয়া, ডিব্রুগড়-সহ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপ ও ইউনিটে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ১৫ থেকে ২৫ বছর বয়সি প্রার্থীরা। বিভিন্ন ট্রেডের জন্য আবেদনকারীদের অবশ্যই কেন্দ্র স্বীকৃত আইটিআই (ITI) পাশ হতে হবে। প্লাম্বার, ওয়েল্ডার, কার্পেন্টার, ফিটার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়র, মেশিনিস্ট-সহ একাধিক ট্রেডে শিক্ষানবিশ নিয়োগ করা হবে।
এছাড়াও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডেও শিক্ষানবিশ নেওয়া হবে। এই পদের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জীববিদ্যা, রসায়ন ও পদার্থবিদ্যা বিষয় থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও আইটিআই-সহ প্রাসঙ্গিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে নির্বাচন করা হবে। আরও বিস্তারিত জানতে দেখুন অফিশিয়াল নোটিফিকেশন-Click here
নির্বাচিত শিক্ষানবিশদের প্রতি মাসে ৯,৬০০ টাকা থেকে ১১,০৪০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ থাকবে এক বছর। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ২০ জুলাই থেকে শুরু হয়ে ১৯ আগস্ট পর্যন্ত চলবে। যারা রেলওয়েতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।