Calcutta Television Network

POWERGRID-এ ২৭০ অ্যাপ্রেন্টিস নিয়োগ! কীভাবে করবেন আবেদন?

POWERGRID-এ ২৭০ অ্যাপ্রেন্টিস নিয়োগ! কীভাবে করবেন আবেদন?

26 August 2026 , 08:53:53 am

চাকরির পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ নিয়ে এসেছে Power Grid Corporation of India Limited (POWERGRID)। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার East & Region Transmission System-II-এর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে মোট ২৭০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১৯টি এবং সিকিমে ২টি, অর্থাৎ এই দুই রাজ্যে মোট ২১টি সুযোগ রয়েছে।

পশ্চিমবঙ্গে ITI, Diploma এবং Graduate স্তরের প্রার্থীদের জন্য বিভিন্ন পদ রাখা হয়েছে। ITI Electrician-এ ৬টি, Diploma Electrical-এ ৮টি, Diploma Civil-এ ২টি, Graduate Electrical-এ ২টি এবং Graduate Civil-এ ১টি শূন্যপদ রয়েছে। সিকিমে Diploma Electrical এবং Graduate Electrical-দুই বিভাগে একটি করে আসন রয়েছে।

স্টাইপেন্ডও পদ অনুযায়ী আকর্ষণীয়। ITI Electrician প্রার্থীরা প্রতি মাসে ১৩,৫০০ টাকা, Diploma প্রার্থীরা ১৫,০০০ টাকা এবং Graduate Apprentice-রা ১৭,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। প্রশিক্ষণের মেয়াদ এক বছর।

আবেদনের জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সংশ্লিষ্ট ITI, Diploma বা Degree যোগ্যতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে যোগ্যতা অর্জন করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। দূরশিক্ষার মাধ্যমে অর্জিত ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

আবেদন করতে প্রথমে ITI প্রার্থীদের NAPS এবং Diploma ও Graduate প্রার্থীদের NATS পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে POWERGRID-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.powergrid.in) অনলাইনে আবেদন করতে হবে। কোনও আবেদন ফি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই-মেধার ভিত্তিতে নথি যাচাই করে নির্বাচন করা হবে।

আবেদন শুরু ২৫ অগস্ট, শেষ ১০ সেপ্টেম্বর। তাই যোগ্য প্রার্থীদের হাতে এখনও আবেদন করার ভালো সময় রয়েছে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN